Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

সূচি মেনেই কী সিভিল সার্ভিস মেন-এর পরীক্ষা? বিজ্ঞপ্তি জারি ইউপিএসসির

দ্য ওয়াল ব্যুরো: সুচি মেনেই হবে আগামী সিভিল সার্ভিস মেন-এর পরীক্ষা। বুধবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) একথা স্পষ্ট করে দিল। করোনা পরিস্থিতিতে এই পরীক্ষা পিছবে কিনা সেই নিয়ে জল্পনা চলছিল। কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে পূর্ব নির্

সূচি মেনেই কী সিভিল সার্ভিস মেন-এর পরীক্ষা? বিজ্ঞপ্তি জারি ইউপিএসসির

শেষ আপডেট: 5 January 2022 12:50

দ্য ওয়াল ব্যুরো: সুচি মেনেই হবে আগামী সিভিল সার্ভিস মেন-এর পরীক্ষা। বুধবার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) একথা স্পষ্ট করে দিল। করোনা পরিস্থিতিতে এই পরীক্ষা পিছবে কিনা সেই নিয়ে জল্পনা চলছিল। কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে পূর্ব নির্ধারিত সূচি মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়। তবে করোনার মধ্যে পরীক্ষার্থী ও আধিকারিকদের যাতে যাতায়াতে কোনরকম অসুবিধা না হয় সেদিকে রাজ্যগুলিকে দেখার অনুরোধ করেছে ইউপিএসসি। আরও জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে যাতায়াতের জন্য পরীক্ষার্থীরা ই-অ্যাডমিট কার্ড ব্যবহার করতে পারেন। এবং অধিকারিক যারা থাকবেন তারা উপযুক্ত পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় তা দেখতে হবে রাজ্যকে। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে সিভিল সার্ভিস মেন-এর পরীক্ষা। ৭, ৮, ৯, ১৫ এবং ১৬ জানুয়ারি পরীক্ষার সূচি ঘোষণা করেছিল ইউপিএসসি। করোনাভাইরাস পরিস্থিতিতে এমনিতে গত বছর এবং চলতি বছর একাধিক পরীক্ষা পিছিয়ে গিয়েছে। তবে এই বছর কোনও পরীক্ষা পিছতে রাজি নয় বোর্ড।

```