Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের কলকাতা দখল ঠেকাতে সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট: সুকান্ত

সুকান্তর কথায়, "ভারত হল বিশ্বের চতুর্থ সৈন্য শক্তি, তার কতগুলো যুদ্ধ বিমান আছে, এগুলো যারা জানে না, মুর্খের স্বর্গে বাস করছে, তারাই এই ধরণের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চাইছে।"

বাংলাদেশের কলকাতা দখল ঠেকাতে সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট: সুকান্ত

সুকান্ত মজুমদার।

শেষ আপডেট: 10 December 2024 16:05

দ্য ওয়াল ব্যুরো: চারদিনের মধ্যে কলকাতা দখল করা হবে, বলে বাংলাদেশের অভ্যন্তর থেকে একাধিক ভিডিও ভাইরাল  হয়েছে। এ প্রসঙ্গে এবার বাংলাদেশের সেনাকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 

এদিন দিল্লিতে সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত মজুমদার বলেন, "এ নিয়ে আমরা ভাবিত নয়। ওদের (বাংলাদেশের সেনা) মোকাবিলা করার জন্য আমাদের সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট!"

বিজেপির রাজ্য সভাপতি বলেন, বাংলাদেশের কিছু পাবলকি আছে যারা ধর্মীয় উন্মাদনার কারণে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব বলে ধারণা তৈরির চেষ্টা করছে। 

সুকান্তর কথায়, "ভারত হল বিশ্বের চতুর্থ সৈন্য শক্তি, তার কতগুলো যুদ্ধ বিমান আছে, এগুলো যারা জানে না, মুর্খের স্বর্গে বাস করছে তারাই এই ধরণের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চাইছে।"

ইতিমধ্যে সীমান্ত অবরোধেরও হুঁশিয়ারিও দিয়েছে বিজেপি। এ প্রসঙ্গে সুকান্ত বলেন, "এই উন্মাদনার পরিবেশ কিছু দিনের জন্য আপনার সুখবর মনে হতে পারে, কিন্তু যখন পেটে ভাত জুটবে না, দৈনন্দিন জিনিস পত্রের দাম আকাশছোঁয়া তখন উন্মাদনা বেরিয়ে যাবে!"


```