Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, ক্যানিং মহকুমা হাসপাতালে ধুন্ধুমার

সোমবার ভোরে অসুস্থ হওয়ার পর ফের ভুবনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে ভুবনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।

চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের, ক্যানিং মহকুমা হাসপাতালে ধুন্ধুমার

ক্যানিং মহকুমা হাসপাতাল

শেষ আপডেট: 30 September 2024 12:59

দ্য ওয়াল ব্যুরো: ফের সরকারি হাসপাতালে রোগীমৃত্যুকে কেন্দ্র করে অশান্তি ছড়াল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছেন রোগীর পরিবারের আত্মীয়রা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই এমন ঘটনায় হাসপাতালে আসা রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সূত্রের খবর, মৃত সিভিক ভলান্টিয়ারের নাম ভুবন মণ্ডল। পরিবারের অভিযোগ, শ্বাসকষ্টের কারণেই তাঁকে রবিবার হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা তাঁকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেয়। বাড়িতে ফিরেই ফের শ্বাসকষ্ট শুরু হয়।

সোমবার ভোরে অসুস্থ হওয়ার পর ফের ভুবনকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ভুবন। রবিবার আচমকাই তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা তাঁকে দেখতেই চাননি বলে অভিযোগ।  

এদিন সকালেই কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ওয়ার্ডে ঢুকে জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগ উঠেছে রোগীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে বলে খবর। পাশাপাশি সাগর দত্ত মেডিক্যাল কলেজেও স্বাস্থ্য কর্মীদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। সবমিলিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তেই এদিন অচলাবস্থার ছবি সামনে এসেছে।

সোমবারই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগে সাগর দত্ত, চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ক্যানিং মহকুমা হাসপাতালে অচলাবস্থার ছবি সামনে এল।


```