
শেষ আপডেট: 26 October 2019 18:30

ব্যারাকপুর কালিয়ানিবাসের রায়মণি ভট্টাচার্য। মা'কে ঘরে তালাবন্ধ করে গিয়েছিল ছেলে।[/caption]
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সমীক্ষা আরও বলছে, বয়স্কদের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে তাঁদের জন্য সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা— সব কিছুতেই পিছিয়ে আছে এই শহর। এখানে অর্ধেকের বেশি প্রবীণই নবীন প্রজন্মের সঙ্গে মানসিক ব্যবধান, সন্তানদের দূরে থাকা, স্বামী বা স্ত্রীর মৃত্যু বা স্মৃতিলোপের মতো উপসর্গে ভোগেন। বেশিরভাগেরই ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। যাঁরা সেই ছাউনিটুকু পাননি, তাঁদের কপালে জুটছে নির্মম নির্যাতন।
[caption id="attachment_154185" align="aligncenter" width="509"]
নিমতার শান্তিপ্রভা দেব। ৮০ বছরের বৃদ্ধাকে মেরে চোখ-মুখে কালশিটে ফেলে দিয়েছিল ছেলে।[/caption]
তবে বয়স্কদের উপর নির্যাতনের নিরিখে পিছিয়ে নেই দেশের অন্যান্য রাজ্যও। এনসিআরবির সমীক্ষায় দেখা গেছে, মুম্বইতে প্রবীণদের উপর নির্যাতনের মামলা দায়ের হয়েছে সবচেয়ে বেশি, মোট ১,১১৫টি (২০১৭ সালের হিসেবে)। রাজধানীতে ৭৩৬টি, আহমেদাবাদে ৫৩৪টি, চেন্নাইতে ৪৮৪টি। সমীক্ষার রিপোর্টে উঠে আসছে, বয়স্কদের উপরে প্রতি ২৪টি নির্যাতনের মধ্যে একটি মাত্র ঘটনার অভিযোগ জমা পড়ে। বয়স্কদের উপরে নির্যাতনের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগের আঙুল ছেলে এবং পুত্রবধূদের দিকে। কেন এই ধরনের ঘটনার অভিযোগ জমা পড়ে না, তার জবাবে দু’টি বিষয় উঠে এসেছে। প্রথমত, পারিবারিক গোপনীয়তা রক্ষার তাগিদ। দ্বিতীয়ত, কী ভাবে সমস্যার সমাধান করা যাবে, তা জানেন না অনেকেই। ফলে ঘটনাগুলির ক্ষেত্রে সব সময়ে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না বলেই দাবি পুলিশকর্তাদের।
‘গ্লোবাল এজ ওয়াচ ইনডেক্স’ ৯৬টি দেশের বয়স্কদের বিষয়ে সমীক্ষা চালিয়ে বলেছে, ২০৫০ সালের মধ্যে এ দেশে প্রবীণেরা সংখ্যায় বেড়ে (এখন ৮.৬%) মোট জনসংখ্যার ২২ শতাংশ হয়ে উঠবেন। সেই সঙ্গে কমবে তাঁদের জীবনযাপনের মান। মূল্যবোধের অবক্ষয়ের কারণে বয়স্কদের উপর নির্যাতন বাড়বে।
ছেলের হাতে লাঠিপেটা খেয়েও কাঁদতে কাঁদতে কোনও মা হয়তো বলবেন, “ওর কোনও দোষ নেই। ছেলে আর আমার বোঝা টানতে পারছে না।”অথবা ঝাপসা চশমার কাঁচের আড়ালে চোখের জল লুকিয়ে অশোকনগরের মানিকলালবাবুর মতোই কোনও বুড়ো বাবা হয়তো বলবেন, “ছেলে আমাকে বড্ড ভালোবাসে। সেদিন একটু মাথা গরম করে ফেলেছিল। ওকে ক্ষমা করে দাও।”
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa_%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/