Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগরিকত্ব সংশোধন বিল ধর্মনিরপেক্ষ হতে পারে না... বলছেন বিজেপির হিমন্ত বিশ্বশর্মা

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্রীয় মন্ত্রিসভা পাস করার পরের দিনই বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জানিয়ে দিলেন, কেন এই বিল ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তাঁর কথায়, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে কেউই ধর

নাগরিকত্ব সংশোধন বিল ধর্মনিরপেক্ষ হতে পারে না... বলছেন বিজেপির হিমন্ত বিশ্বশর্মা

শেষ আপডেট: 5 December 2019 11:35

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্রীয় মন্ত্রিসভা পাস করার পরের দিনই বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা জানিয়ে দিলেন, কেন এই বিল ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব নয়। তাঁর কথায়, ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে কেউই ধর্মরক্ষার তাগিদে দেশ ছাড়েননি। একটি বেসরকারি সংবাদমাধ্যমকে তিনি বলেন, “পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে মুসলমানদের উপরে ধর্মীয় নিপীড়ন হয় না। নাগরিকত্ব সংশোধনী বিলে অন্য ধারাগুলির মধ্যে এটিও রয়েছে যে এইসব দেশের অমুসলমানরা যাতে সহজে ভারতের নাগরিকত্ব পেতে পারেন।”

আরও পড়ুন: আত্মঘাতী প্রবীণ, এনআরসির আতঙ্কে এই নিয়ে চার মাসে পাঁচ জনের আত্মহত্যা জলপাইগুড়িতে

বুধবার কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিলে সম্মতি দিযেছে। মনে করা হচ্ছে, সোমবার এই বিল সংসদে পেশ করা হবে। উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক করে তাঁদের উদ্বেগ দূর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘণ্টার পর ঘণ্টা বৈঠক করার পরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই বিল অনুমোদিত হয়। হেমন্ত বিশ্বশর্মা বলেন, “যাঁরা পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় ভাবে নির্যাতিত হচ্ছেন তাঁদের রক্ষা করার জন্যই এই বিল, এটি কী ভাবে ধর্মনিরপেক্ষ হবে? ভেবে দেখুন, কোনও আদালতে একজন ইসলাম ধর্মাবলম্বী কী ভাবে প্রমাণ করবেন যে ধর্মপালনে তাঁকে বাধা দেওয়া হচ্ছিল?” তিনি বলেন, “কেউ একজন আমাকে বলুন... কোরান পড়ার জন্য কোনও একজন মানুষকে পাকিস্তানে নির্যাতনের মুখে পড়তে হয়... বা বাংলাদেশে? যদি তিনি প্রমাণ করতে পারেন যে ধর্মের জন্য তাঁকে নিপীড়িত হতে হয়েছিল, তখন এই বিষয়টি নিয়ে ভেবে দেখা যেতে পারে।” এই বিল মুসলমানদের বিরুদ্ধে বলে প্রচার করছে বিরোধী দলগুলো। কংগ্রেস নেতা শশী তারুর এই বিলকে ‘মৌলিক ভাবে সংবিধানবিরোধী’ বলে ব্যাখ্যা করেছেন। পিডিপি নেত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি টুইট করে বলেছেন, ভারত কোনও মুসলমানের দেশ নয়। এ বছর জানুয়ারি মাসে সংসদে প্রথম নাগরিকত্ব সংশোধন বিল পেশ করা হয়। কিন্তু রাজ্যসভায় সেই বিল আটকে যায়। এই বিলে বাদ রাখা হয় উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল, বিশেষ করে অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার আদিবাসী এলাকা এবং ‘ইনার লাইন পারমিট’-এর মধ্যে যে অংশ পড়ছে। বিজেপি সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব ভারতের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতা ও রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহের বৈঠকের প্রধান কারিগর ছিলেন হিমন্ত বিশ্বশর্মা। দেশজুড়ে জাতীয় নাগরিক পঞ্জিকরণ করা হলে যেসব হিন্দু বাদ পড়বেন, তাঁদের রক্ষা করার জন্যই কি অমিত শাহ এটা করছেন? নাগরিকত্ব বিল পাস হওয়ার পরে পঞ্জিকরণের কাজ করা উপযুক্ত হবে বলে মনে করেন হিমন্ত বিশ্বশর্মা। উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় এ নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ হলেও জনতা এই বিলের পক্ষে বলেই তিনি দাবি করেছেন। তিনি বলেন, “মানুষ আমাদের ভোট দিয়েছেন... জনতাই ঈশ্বর। ভোটের সময়ই বিজেপি বলেছিল যে আমরা নাগরিকত্ব সংশোধনী বিল আনব এবং জনতা আমাদের এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছে।”

```