দ্য ওয়াল ব্যুরো: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) ও এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ক্ষোভের আগুন দাবানলের মতো ছড়াচ্ছে গোটা দেশেই। সকালে লালকেল্লা চত্বরে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নেয়। বেলা গড়াতেই লাল কেল্লা চত্বর থেকে আটক করা হয় স্বরাজ ইন্ডিয়া-র সর্বভারতীয় সভাপতি যোগেন্দ্র যাদবকে। অন্যদিকে, নাগরিকত্ব আইনের বিরুদ্ধে স্লোগান তুলে বেঙ্গালুরুতে আটক হয়েছেন ইতিহাসবিদ রামচন্দ্রগুহ। দিল্লি থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ, উত্তরপ্রদেশ সর্বত্র রাস্তায় নেমে বিক্ষোভ মিছিলে সামিল হাজার হাজার মানুষ। আটক করা হয়েছে সিপিএমনেত্রী বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরি-সহ অনেক বিশিষ্ট মানুষকেই।

উত্তরপ্রদেশের নানা জায়গায় রাস্তায় নেমে সিএএ ও এনআরসির বিরুদ্ধে স্লোগান তুলেছেন সাধারণ মানুষ। পুলিশ জানিয়েছে, সম্বল জেলায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দু’টি সরকারি বাসে। ভাঙচুর চালানো হয়েছে বেশ কয়েকটি গাড়িতে। এদিকে বিক্ষোভে উত্তাল বেঙ্গালুরু। ১৪৪ ধারা অমান্য করে রাস্তায় নেমেছেন মানুষজন। টাউন হলের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে। তিনি বলেছেন, গান্ধীজীর পোস্টার আর সংবিধানের বিষয় কথা বলার জন্যই তাঁকে আটক করেছে পুলিশ। বেঙ্গালুরুতে এখনও পর্যন্ত আটক করা হয়েছে কয়েকশো বিক্ষোভকারীকে।
https://twitter.com/ANINewsUP/status/1207577923550502912
https://twitter.com/_SwarajIndia/status/1207576911766929409?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1207576911766929409&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Findia%2Fcitizenship-amendment-act-protests-live-updates-nrc-bihar-bandh-jamia-amu-delhi-red-fort-mumbai-karnataka-2429003.html
https://twitter.com/ANI/status/1207564112860831744?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1207564112860831744&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fnation%2Fpan-india-protests-against-caa-nrc-brinda-karat-sitaram-yechuri-yogendra-yadav-detained-in-delhi%2Farticleshow%2F72882735.cms
দিল্লির পরিস্থিতি আরও ভয়াবহ। লালকেল্লা চত্বরে ক্রমশই ক্ষোভের আগুন বাড়ছে। এদিন সকালে জামিয়া মিলিয়া ইসলামিয়া, জাসোলা বিহার, শাহিন বাগ, পেটাল চক, লোক কল্যাণ মার্গ, উদ্যোগ ভবন, আইটিও, প্রগতি ময়দান, খান মার্কেট, মুনির্কা স্টেশন-সহ দিল্লির ১৪টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। বেলা গড়াতে বিক্ষোভ লাগামছাড়া হয়ে ওঠায় বন্ধ করে দেওয়া হয় ১৯টি মেট্রো স্টেশন। লালকেল্লা চত্বর থেকে আটক করা হয় স্বরাজ ইন্ডিয়া-র সর্বভারতীয় সভাপতি যোগেন্দ্র যাদব-সহ হাজারের বেশি বিক্ষোভকারীকে। আটক হওয়ার পর পুলিশ ভ্যানের ওঠার ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন, "১৯ ডিসেম্বর আটক হতে পেরে আমি গর্বিত। লাল কেল্লা থেকে আমায় আটক করা হয়। আমার সঙ্গেই আটক করা হয়েছে হাজারেরও বেশি বিক্ষোভকারীকে।"
https://twitter.com/ANI/status/1207560681899225088?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1207560681899225088&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fnation%2Fpan-india-protests-against-caa-nrc-brinda-karat-sitaram-yechuri-yogendra-yadav-detained-in-delhi%2Farticleshow%2F72882735.cms
স্বরাজ ইন্ডিয়ার তরফে টুইট করে জানানো হয়েছে, আইটিও-র সামনে প্রতিবাদ করায় আটক করা হয়েছে আইনজীবী প্রশান্ত ভূষণ ও হর্ষ মান্দারকে। মান্ডি হাউসের সামনে থেকে আটক করা হয়েছে পরিবেশবিদ বিমলেন্দু ঝাকে। অন্যদিকে, হায়দরাবাদের সাউথ জোন থেকে ৫০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। দিল্লিতে বিক্ষোভ দেখানোর জন্য আটক করা হয়েছে প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ ও কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে। মান্ডি হাউস থেকে আটক হয়েছেন বাম নেতা ডি রাজা, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত ও নীলোত্পল বসুকে। উত্তরপ্রদেশে আটক করা হয়েছে ৬২ জনকে।