Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কয়লা চুরি করবে সিআইএসএফ-পুলিশের একাংশ আর দোষ হবে তৃণমূলের, এ জিনিস টলারেট করব না: মমতা

কয়লা, বালি চুরি নিয়ে এবার সরাসরি নীচু তলার কিছু অফিসার, পুলিশের একাংশ কর্মী এবং সিআইএসএফকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কয়লা চুরি করবে সিআইএসএফ-পুলিশের একাংশ আর দোষ হবে তৃণমূলের, এ জিনিস টলারেট করব না: মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 21 November 2024 20:43

দ্য ওয়াল ব্যুরো: কয়লা, বালি চুরি নিয়ে এবার সরাসরি নীচু তলার কিছু অফিসার, পুলিশের একাংশ কর্মী এবং সিআইএসএফকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্নের সভা ঘরে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, "কয়লা চুরি করবে সিআইএসএফ এবং পুলিশের একাংশ, আর দোষ হবে তৃণমূলের? এ জিনিস আমি টলারেট করব না।" 

এদিন নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠক থেকে প্রশাসনের শীর্ষ কর্তাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "জয়গাঁতে এত পাথর পড়ে রয়েছে। তোমরা কেন টেন্ডার করছো না। এটা তো ভূমি দফতরের কাজ। তারা চুপ করে বসে আছে। যত বালির জায়গা আছে, পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও। বেআইনি কয়লা খাদান বন্ধ করো- একথা তো আমি অনেক আগেই বলেছি। সিআইএসএফ টাকা খেলেও তাকে ধরবার অধিকার আছে তোমাদের। কিন্তু আসলে কী হচ্ছে?"

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "রাজনৈতিক নেতা ৫টাকা খেলে বলা হয় ৫০০ টাকা খেয়েছে। নেতারা টাকা খাওয়ার আগে তবু দশ বার ভাবে। তাদের রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে। নীচুতলার কিছু অফিসার এবং পুলিশের কিছু লোক, যারা সরকারকে ভালবাসে না, তারা এসব নিয়ে ভাবে না। তারা শুধু নিজেদের স্বার্থটা দেখে।"

মুখ্যমন্ত্রী এও বলেন, "কিছু দালাল আছে, তারা সমাজটা কে এসব করে শেষ করে দিতে চায়। নিজেদের দালালির ভাগ দিয়ে অন্যদের কাছে টানতে চায়।" এ ব্যাপারে স্পেশাল টাস্ক ফোর্সকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে মমতা বলেন, "অভিযোগ ক্রশ চেক করে দেখো, ঠিক থাকলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করো।"


```