শ্রীনগরে গভীর রাতে পাওয়ার গ্রিড স্টেশনে হামলা, শহিদ সেনা আধিকারিক
দ্য ওয়াল ব্যুরো: ফের গভীর রাতে উপত্যকায় জঙ্গি হামলা। পাওয়ার গ্রিড স্টেশন লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। হামলায় শহিদ সিআইএসএফ অফিসার রাজেশ কুমার। জম্মু-কাশ্মীরের নওগামের ওয়াগুরা এলাকার পাওয়ার গ্রিডে হামলা। শুক্রবার গভীর রাতে লুকিয়ে থাকা
শেষ আপডেট: 26 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: ফের গভীর রাতে উপত্যকায় জঙ্গি হামলা। পাওয়ার গ্রিড স্টেশন লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। হামলায় শহিদ সিআইএসএফ অফিসার রাজেশ কুমার। জম্মু-কাশ্মীরের নওগামের ওয়াগুরা এলাকার পাওয়ার গ্রিডে হামলা। শুক্রবার গভীর রাতে লুকিয়ে থাকা জঙ্গিরা প্রথমে গুলি ছোড়ে, পড়ে গ্রেনেড হামলা চালায়।
কাশ্মীর জিএনএস সংবাদ সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই উপত্যকায় গা ঢাকা দিয়ে থাকা জঙ্গিদের একের পর এক হামলা চলছেই। এই প্রথম পাওয়ার গ্রিড স্টেশন ওড়ানোর চেষ্টা করে জঙ্গিরা।শহিদ সিআইএসএফ অফিসার রাজেশ কুমারের হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।
জঙ্গি সন্দেহে ৫ নিরীহকে ঠান্ডা মাথায় খুন , ২৪ বছর পর মৃত্যুদণ্ড অভিযুক্ত ৭ সেনার
হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনা। শুক্রবার রাত থেকেই চলছে তল্লাশি। শনিবার সকাল পর্যন্ত কোনও জঙ্গির খোঁজ মেলেনি বলে সেনা সূত্রে খবর।শুক্রবার সকালেই বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে মৃত্যু হয়েছে বাইশ বছরের এক জওয়ানের। ঘটনাটি ঘটে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, অনন্তনাগের কাছে বাইপাস দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর কনভয়। সেই সময় আচমকাই ওই কনভয় লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। পাথরের আঘাতে মৃত্যু হয় রাজেন্দ্র সিং নামে ওই জওয়ানের।
গত কয়েকদিন ধরে লাগাতার জঙ্গি হামলা, পাক সেনার সংঘর্ষ বিরতি লঙ্ঘন চলছেই। পাশাপাশি বাড়ছে গভীর রাতে লুকিয়ে থাকা জঙ্গিদের হামলা। পরিস্থিতি সামলাতে সেনা টহলদারির উপর আরও বেশি নজর দিচ্ছে প্রশাসন।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন