Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাইথনে ব্যবসায়ীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, সিআইএসএফের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যবসায়ীদের বিক্ষোভ আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল মাইথনে।

মাইথনে ব্যবসায়ীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, সিআইএসএফের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

শেষ আপডেট: 25 January 2024 17:22

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: শীতের মরশুমে থইথই ভিড় মাইথনে। ড্যাম দেখতে আসা পর্যটকরা বৃহস্পতিবার তুমুল বাধার মুখে পড়লেন। ব্যবসায়ীদের বিক্ষোভ আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধল মাইথনে।

ঝাড়খণ্ডের নিরসা বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক অরূপ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে মাইথন ড্যামের দোকানদারদের সমর্থনে এদিন সকালে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। আর এই কর্মসূচি ঘিরেই তেতে ওঠে এলাকা। ডিভিসির প্রশাসনিক ভবনের পাহারায় থাকা সিআইএসএফ জওয়ানদের সঙ্গে বিক্ষোভকারীদের প্রথমে বচসা বাধে। শুরু হয় হাতাহাতি। গোটা এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। সিআইএসএফ জওয়ানদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ে বলে অভিযোগ। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরে উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ জওয়ানরা লাঠিচার্জ শুরু করে বলে জানা গেছে। দু'পক্ষের প্রায় ১৫ জন আহত হন। চিকিৎসার জন্য তাঁদের ডিভিসির বিপি নিয়োগী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

প্রাক্তন বিধায়ক অরূপ চট্টোপাধ্যায় বলেন, “এত বছর ধরে মাইথনে দোকান করে আসা গরীব মানুষদের দোকান ভাঙতে চাইছে ডিভিসি। আর ডিভিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি। বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ শুরু করি। আর তখনই সিআইএসএফ জওয়ানরা বিনা কারণে ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ শুরু করে।” তিনি জানান, ডিভিসি আধিকারিকের কাছে বিগত একমাস ধরে সমস‍্যার সমাধানের দাবি জানানো হচ্ছে। তারপরেও ডিভিসি কর্তৃপক্ষ উদাসীন রয়েছে। এই কারণেই এদিন বিক্ষোভ দেখানো হয়।  

তবে সিআইএসএফের আধিকারিক বিনয় কাজিলা বিনা কারণে দোকানদারদের উপরে লাঠিচার্জের কথা অস্বীকার করেন। তিনি বলেন, “বিক্ষোভকারীরা প্রথমে পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফের জওয়ানরা লাঠিচার্জ করে। তাতে কয়েকজন আহত হয়েছেন।”


```