Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

সিনেমা হলে বাইরের খাবারে আপত্তি বেআইনি নয়, বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা হলে (Cinema halls) দর্শকরা বাড়ির তৈরি বা বাইরে থেকে খাবার (carrying food) কিনে ঢুকতে পারবেন কিনা তা সম্পূর্ণভাবে হল মালিকের ইচ্ছা। এই ব্যাপারে সরকার, আদালত, ক্রেতা সুরক্ষা আদালত কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারে না।

সিনেমা হলে বাইরের খাবারে আপত্তি বেআইনি নয়, বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 4 January 2023 04:10

দ্য ওয়াল ব্যুরো: সিনেমা হলে (Cinema halls) দর্শকরা বাড়ির তৈরি বা বাইরে থেকে খাবার (carrying food) কিনে ঢুকতে পারবেন কিনা তা সম্পূর্ণভাবে হল মালিকের ইচ্ছা। এই ব্যাপারে সরকার, আদালত, ক্রেতা সুরক্ষা আদালত কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারে না।

সুপ্রিম কোর্ট এই মর্মে রায় দিয়ে জম্মু-কাশ্মীর হাইকোর্টের চার বছর আগের রায় খারিজ করে দিয়েছে। ২০১৮ সালে ওই হাইকোর্ট একটি মামলায় বলে, দর্শক হল কমপ্লেক্সের ভিতরের নাকি বাইরের খাবার খাবেন তা পুরোপুরি তাদের পছন্দ অপছন্দের বিষয়। এখানে হল মালিক হস্তক্ষেপ করতে পারেন না।

প্রসঙ্গত, মাল্টিপ্লেক্স চালু হওয়ার পর গোটা দেশেই এই বিষয়ে বিতর্ক দেখা দেয়। মাল্টিপ্লেক্স মালিকেরা কমপ্লেক্সের ভিতরের খাদ্য বিপণী থেকে খাবার কেনা বাধ্যতামূলক করে। জম্মু কাশ্মীর হাইকোর্ট মালিকদের সিদ্ধান্ত খারিজ করে দিয়ে ক্রেতা হিসাবে দর্শকের অধিকারে সিলমোহর দেয়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহ মঙ্গলবার বলে, সিনেমা হল যদি কারও ব্যক্তিগত সম্পত্তি হয় তাহলে খাবার কেনার ব্যাপারে মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত। দর্শকরা হল কমপ্লেক্স থেকে খাবার না কিনতে পারেন। কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে ঢুকতে বাধা দিলে আপত্তি করার সুযোগ নেই।

সর্বোচ্চ আদালত অবশ্য বলছে, কেউ শিশুদের সঙ্গে নিয়ে গেলে বাচ্চার খাবার-সহ প্রবেশের সুযোগ দিতে হবে। এই ক্ষেত্রে হল মালিকদের আপত্তি গ্রাহ্য হবে না।

লাভ জিহাদের বিরোধিতা আগে! জল, রাস্তার দাবি-- এসব ছোট ইস্যু, বলেছেন বিজেপি নেতা


```