Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নৈহাটি উপনির্বাচনের আগের দিন ফের অর্জুনকে তলব, সিআইডিকে ‘টাইম মেশিন’ কটাক্ষ শুভেন্দুর

২০২০ সালে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চার কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে।

নৈহাটি উপনির্বাচনের আগের দিন ফের অর্জুনকে তলব, সিআইডিকে ‘টাইম মেশিন’ কটাক্ষ শুভেন্দুর

অর্জুন সিং

শেষ আপডেট: 4 November 2024 23:44

দ্য ওয়াল ব্যুরো: উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণে যেতে পারেননি। ফের বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করল সিআইডি। সূত্রের খবর, নৈহাটি উপনির্বাচনের আগের দিনই তাঁকে ভবানী ভবনে তলব করা হয়েছে।

২০২০ সালে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চার কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। সেই মামলায় ‘সাক্ষী’ হিসাবে জিজ্ঞাসাবাদ করতেই অর্জুনকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। ১২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ভবানীভবনে হাজিরা দিতে হবে বিজেপি নেতাকে। 

এই প্রথম নয়, গত সপ্তাহেও বিজেপি নেতাকে তলব করেছিল রাজ্যের তদন্তকারী সংস্থা। কিন্তু উপনির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে আসেননি তিনি। এবার উপনির্বাচনের প্রচার শেষে ঠিক নৈহাটির উপনির্বাচনের আগের দিন ডাক পড়ল ব্যারাকপুরের অর্জুনের। তিনি পরিষ্কার জানিয়েছেন, আমাকে ভয় দেখানোর জন্যই ডেকে পাঠানো হয়েছে, কিন্তু অর্জুন সিং ভয় পায় না।

ভবানী ভবনে তলব নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যেই ভোটের আগের দিন বিজেপি নেতাকে তলব করা হয়েছে। 

নন্দীগ্রামের বিধায়কের আরও অভিযোগ, মজার বিষয় হল, যে নোটিসটি ৫ নভেম্বর স্বাক্ষরিত হয়েছে। কিন্তু তার আগের দিন অর্থাৎ সোমবার তা কীভাবে সামনে আনল তদন্তকারী সংস্থা তা নিয়ে প্রশ্ন তুলে সিআইডিকে টাইম মেশিন কটাক্ষ করেছেন শুভেন্দু।


```