Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রতারণার জালে জড়িয়ে সম্মানহানির চেষ্টা? ডায়মন্ড হারবারের চিকিৎসক মৃত্যুর তদন্তে সিআইডি

ডায়মন্ড হারবারের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ১০ দিন পরেও তিন অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিলই। তারই ভিত্তিতে এবার চিকিৎসক মৃত্যুর মামলার তদন্তভার গেল সিআইডির হাতে।

প্রতারণার জালে জড়িয়ে সম্মানহানির চেষ্টা? ডায়মন্ড হারবারের চিকিৎসক মৃত্যুর তদন্তে সিআইডি

শেষ আপডেট: 15 March 2024 15:17

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবারের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার ১০ দিন পরেও তিন অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে মৃতর পরিবারের প্রশ্ন ছিলই। তারই ভিত্তিতে এবার চিকিৎসক মৃত্যুর মামলার তদন্তভার গেল সিআইডির হাতে।

গত ৪ মার্চ ডায়মন্ড হারবার হাসপাতালের চিকিৎসকদের কোয়ার্টারের ২০৪ নম্বর ঘর থেকে কল্যাণাশিস ঘোষের মৃতদেহ উদ্ধার হয়। তদন্তে নেমে মূল অভিযুক্ত রিয়া দাস ও তাঁর স্বামী অভিজিৎ দাসকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে কনস্টেবল বাকিবুল্লা বোরহানিকেও গ্রেফতার করেছিল পুলিশ। তবে আরও তিন অভিযুক্ত এখনও ফেরার।

মৃত চিকিৎসকের স্ত্রী অভিযোগ করেন, রিয়া তাঁর স্বামীকে প্রতারণার জালে জড়িয়ে সামাজিক সম্মানহানির চেষ্টা করেছিলেন। সেকারণেই চিকিৎসকের এই অস্বাভাবিক মৃত্যু। সূত্রের খবর, ধৃতদের জেরা করে এ ব্যাপারে বেশ কিছু তথ্যও পুলিশের হাতে উঠে এসেছে।

শুক্রবার ধৃত তিনজনকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে হাজির করে হেফাজতে চেয়ে আবেদন জানাবে সিআইডি।

স্থানীয় সূত্রের খবর, ৪৪ বছরের কল্যাণাশিসবাবু বেশ কিছুদিন ধরেই ডায়মন্ডহারবার হাসপাতালের চিকিৎক হিসেবে নিযুক্ত ছিলেন। সম্প্রতি তিনি শিলিগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলি হয়ে গেছিলেন। তবু  ডায়মন্ড হারবার হাসপাতালের কোয়ার্টার তিনি ছাড়েননি। মাঝেমধ্যেই তিনি এখানে এসে থাকতেন। কী কারণে বদলি হয়ে যাওয়ার পরও তিনি মাঝে মধ্যে এখানে এসে থাকতেন, সেদিকেও বিশেষ নজর দিচ্ছে পুলিশ। 


```