
শেষ আপডেট: 10 April 2023 09:46
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাবে (Punjab) নতুন একটি রাজনৈতিক দল (political party) জন্ম নিল। নতুন দলের নাম ইউনাইটেড পাঞ্জাব পার্টি। রবিবার ইস্টার সানডে'তে লুধিয়ানার নামজাদা হোলি ফ্যামিলি চার্চে নতুন দলের কথা ঘোষণা করেন পাঞ্জাবের খ্রিস্টান সম্প্রদায়ের (Christians) নেতারা।
দলের সভাপতি অ্যালবার্ট দুয়া জানান, ১০ মে জলন্ধর লোকসভার উপনির্বাচনে তাঁরা লড়াই করবেন। পাঞ্জাবে চার্চের বিরুদ্ধে শিখ ধর্মাবলম্বীদের শীর্ষ সংগঠন শিরোমনি গুরুদ্বার প্রবন্ধক কমিটি ও অকাল তখত বেশ কিছুদিন ধরে ধর্মান্তরকরণের অভিযোগ করে আসছে। খ্রিস্টান সংগঠনগুলির বিরুদ্ধে শিখদের প্রতিষ্ঠানগুলির বক্তব্য, রাজ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বাড়ছে। ধর্মান্তকরণে মাদক চক্র জড়িত বলেও অভিযোগ তাদের। এই অভিযোগের মুখে শিখদের পার্টি গড়ার সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ।
দুয়ার বক্তব্য, খ্রিস্টানদের জন্য যে সব প্রতিশ্রুতির কথা এতদিন বলা হয়েছে তার কোনওটাই মানা হয়নি। নিজেদের স্বার্থ রক্ষায় তাই কোনও দলের উপরই আর ভরসা রাখতে পারছেন না। নিজেরাই তাই দল গড়ে নিলেন।
এদিকে, কংগ্রেসের অভিযোগ, খ্রিস্টানদের পার্টি গড়ার পিছনে আছে বিজেপির হাত। কংগ্রেস নেতা প্রতাপ সিং বাজবার বক্তব্য, পাঞ্জাবে শিখ ভোটের ৯০ ভাগ কংগ্রেস পায়। ১০ শতাংশ পায় অকালি দল। কংগ্রেসের ভোট ব্যাঙ্কে থাবা বসাতেই শিখদের জন্য দল গড়া হল। নতুন দলের নেতারা ছদ্ম বিজেপি।
মোদী এবার কি দরগাহ, মসজিদেও, প্রধানমন্ত্রী গির্জা সফরের পর বিজেপির লক্ষ্য ইদ