Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মোদীর হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা, প্রজাতন্ত্র দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা আপ্লুত গেইল, রোডসের

দ্য ওয়াল ব্যুরো: দেশের ৭৩-তম প্রজাতন্ত্র দিবস (republic day) উপলক্ষ্যে ভারতীয় নন, কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে জনপ্রিয়, ভারতীয় জনগণের সঙ্গে যোগ রয়েছে, এমন দুজনকে ব্যক্তিগত ভাবে বার্তা (personal message) পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ম

মোদীর হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা, প্রজাতন্ত্র দিবসে ভারতবাসীকে শুভেচ্ছা আপ্লুত গেইল, রোডসের

শেষ আপডেট: 26 January 2022 13:32

দ্য ওয়াল ব্যুরো: দেশের ৭৩-তম প্রজাতন্ত্র দিবস (republic day) উপলক্ষ্যে ভারতীয় নন, কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে জনপ্রিয়, ভারতীয় জনগণের সঙ্গে যোগ রয়েছে, এমন দুজনকে ব্যক্তিগত ভাবে বার্তা (personal message) পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (pm modi)। একজন ওয়েস্ট ইন্ডিজের  ব্যাটার ক্রিস গেইল (chris gayle), আরেকজন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডস (JontyRhodes)। গেইলের আইপিএলে খেলার সূত্রে ভারতীয় ফ্যান প্রচুর। আর রোডস মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ফিল্ডিং কোচ। ক্রিকেটের সূত্রে দুজনেরই  ভারতে নিয়মিত যাতায়াত আছে। রোডস তো নিজের মেয়ের নাম রেখেছেন 'ইন্ডিয়া', যা মোদীকে মুগ্ধ করেছে। মোদী কী বার্তা পাঠিয়েছেন, জানাননি গেইল। তবে রোডস মোদীর লেখা চিঠি নিজের সোস্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন। তাতে প্রধানমন্ত্রী লিখেছেন, আপনাকে এবং ভারতের কতিপয় বন্ধুকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছি, ভারতের প্রতি আপনাদের ভালবাসা, টানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং এই আশা রেখে যে, আমাদের দেশ ও দেশবাসীর সঙ্গে আপনাদের ঘনিষ্ঠ যোগসূত্রটি অব্যাহত থাকবে। রোডসের মেয়ের নাম উল্লেখ করে মোদী লিখেছেন, আপনি যে এই মহান দেশের নামে নিজের মেয়ের নামকরণ করেছেন, তাতেই এই বিশেষ  বন্ধন স্পষ্ট ফুটে উঠেছে। সত্যিই আমাদের দুদেশের দৃঢ় সম্পর্কের বিশেষ প্রতিনিধি আপনি। এতে আল্পুত রোডস, গেইল উভয়েই। রোডস ট্যুইট করেছেন,আপনার কথাগুলি খুব মর্মস্পর্শী। আমি তো প্রতিবার ভারত সফরে এসে  একজন ব্যক্তি হিসাবে খুব সমৃদ্ধ হয়েছি। আমার পুরো পরিবার গোটা ভারতের সঙ্গে প্রজাতন্ত্র দিবস পালন করছে, ভারতীয় জনগণের অধিকার সুরক্ষিত রাখা সংবিধানের মূল্যকেও সম্মান করছে। আর ৪২ বছরের গেইল ভারতের জনতার সঙ্গে বিশেষ সম্পর্কের উল্লেখ করে ট্যুইট করেছেন, ভারতকে তার ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে অভিনন্দন জানাই। আজ সকালে ঘুম ভেঙে পেলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বার্তা যাতে আমার ওনার ও ভারতবাসীর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ইউনিভার্স বসের তরফে অভিনন্দন, অনেক ভালবাসা। গেইল, রোডসের প্রতিক্রিয়ায় স্পষ্ট, প্রধানমন্ত্রীর বার্তা তাঁদের হৃদয়, মন স্পর্শ করে গভীর ছাপ ফেলেছে।


```