Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কাশ্মীরে নিয়ে যাওয়া স্রেফ চমক, ভারত আমন্ত্রণ করেও তা প্রত্যাহার করায় কটাক্ষ ইউরোপের সাংসদের

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েও তিন দিন পরে ভারত তা প্রত্যাহার করেছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ইউরোপিয়ান পার্লামেন্টের লিবারেল ডেমোক্র্যাট সাংসদ ক্রিশ ডেভিয়েস। তাঁর অভিযোগ, স্বাধীন ভাবে তিনি কাশ্মীরে ঘোরার এবং সাধা

কাশ্মীরে নিয়ে যাওয়া স্রেফ চমক, ভারত আমন্ত্রণ করেও তা প্রত্যাহার করায় কটাক্ষ ইউরোপের সাংসদের

শেষ আপডেট: 29 October 2019 13:01

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েও তিন দিন পরে ভারত তা প্রত্যাহার করেছে বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন ইউরোপিয়ান পার্লামেন্টের লিবারেল ডেমোক্র্যাট সাংসদ ক্রিশ ডেভিয়েস। তাঁর অভিযোগ, স্বাধীন ভাবে তিনি কাশ্মীরে ঘোরার এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার দাবি জানিয়েছিলেন বলেই আমন্ত্রণ ফেরানো হয়েছে। একটি বিবৃতিতে আজ মঙ্গলবার তিনি প্রশ্ন তোলেন, “কী এমন রয়েছে যা ভারত সরকার গোপন করতে চাইছে?” নর্থ ওয়েস্ট অফ ইংল্যান্ডের লিবারেল ডেমোক্র্যাট সাংসদ ডেভিয়েস এখন ইউরোপিয়ান পার্লামেন্টের মৎস্য সংক্রান্ত কমিটির সদস্য। তিনি বলেছেন, কাশ্মীর যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তাঁকে ৭ অক্টোবর একটি চিঠি দেওয়া হয় এবং তিন দিন পরে তা প্রত্যাহার করা হয়। ডেভিয়েস বলেন, “জনসংযোগের চমক দেখাবে মোদী সরকার আর দেখিয়ে দেবে সব ঠিকঠাক চলছে – এমন কোনও ব্যাপারে আমি যোগ দিতে প্রস্তুত নই। এটা একেবারেই স্পষ্ট যে কাশ্মীরে গণতন্ত্রকে অবদমিত করে রাখা হয়েছে, এবার বিশ্বের উচিত এ দিকে নজর দিতে শুরু করা।” ডেভিয়েস দাবি করেছেন, কোনও রকম নিরাপত্তা ছাড়াই তিনি কাশ্মীরে যেতে চেয়েছিলেন এবং যেকোনও লোকের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। জম্মু-কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা প্রত্যাহার করে নেওয়ার পরে সেখানে নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, টেলিযোগাযোগ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করা হয়েছে। এই অবস্থায় উপত্যকার লোকের সঙ্গে কথা বলে নিজস্ব মতামত দিতে চাইছিলেন তিনি। তিনি প্রশ্ন করেন, “সরকার কী গোপন করতে চাইছে? কেন স্থানীয় মানুষের সঙ্গে সরকার কেন সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের কথা বলতে দিচ্ছেন না?” তিনি বলেন, ইংল্যান্ডে বসবাসকারী যে সব কাশ্মীরি তাদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে পারছেন না, তিনি তাঁদের হয়ে কথা বলছেন। তিনি বলেন, “আমি নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের হাজার হাজার মানুষের প্রতিনিধিত্ব করি যেখানে বহু পরিবারের কাশ্মীরের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাঁরা চান স্বাধীন ভাবে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতে। তাঁরা পরিবারের মানুষের গলা শুনতে চাইছেন।” উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “যে পরিস্থিতি চলছে তা আদৌ শেষ হবে কিনা তা নিয়ে আমার আশঙ্কা হচ্ছে। স্বাধীনতা কেড়ে নিয়ে ও সেনাশাসন জারি করে সরকার তাঁদের হৃদয় জয় করতে পারেনি। তাই প্রত্যাঘাতের আশঙ্কা রয়েছে এবং তা দেখাও যাচ্ছে।” কাশ্মীর সফরে যখন ইউরোপীয় ইউনিয়নের ২৩ জন সাংসদ ভারতে এসেছেন, ঠিক তখনই এই মন্তব্য করেছেন ডেভিয়েস। ভারতে এসেই তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেছেন।

```