Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তরুণ-তরুণীকে মাটিতে ফেলে সবার সামনে ভয়াবহ মার! চোপড়ার ভিডিও ভাইরাল, অভিযুক্ত তৃণমূল নেতা

ভিডিওটি পোস্ট করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি দ্য ওয়াল।

তরুণ-তরুণীকে মাটিতে ফেলে সবার সামনে ভয়াবহ মার! চোপড়ার ভিডিও ভাইরাল, অভিযুক্ত তৃণমূল নেতা

চোপড়ায় ভয়াবহ মারধর।

শেষ আপডেট: 2 July 2024 08:46

দ্য ওয়াল ব্যুরো: বাংলার মাটিতে তালিবানি শাসন নেমে এল নাকি! রবিবার দুপুরে ভাইরাল হওয়া গণপিটুনির ভিডিও দেখে এমনটাই প্রশ্ন উঠেছে জনমানসে। ভিডিওয় দেখা গেছে, উত্তর দিনাজপুরের চোপড়ায় বিবাহবহির্ভূত সম্পর্কের অপরাধে মাটিতে ফেলে পেটানো হয়েছে তরুণ-তরুণীকে। কঞ্চি দিয়ে সে যেন উন্মত্তের মতো চলছে মার! অভিযোগ, যে মারছে সে স্থানীয় তৃণমূল নেতা। ভিড় করে দাঁড়িয়ে সবাই দেখছে সেই মার, কেউ বাধা দিচ্ছে না। ভিডিওটি পোস্ট করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি দ্য ওয়াল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই তরুণ-তরুণী চোপড়ার লক্ষ্মীপুর গ্রামে দীঘলগাঁও এলাকায় বাসিন্দা। ভিডিওয় দেখা যাওয়া তরুণী একজন বিবাহিত গৃহবধূ। ভিডিওয় যে যুবককে মার খেতে দেখা যাচ্ছে, তার সঙ্গে মেয়েটির বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। অভিযোগ, এই নিয়ে গ্রামে জানাজানি হতেই ডাকা হয় এক সালিশি সভা। সে সভা ডাকার ভূমিকায় ছিল ‘জেসিবি’। জেসিবি আর কেউ নয়, এলাকার এক প্রভাবশালী নেতা। আসল নাম, তাজেমুল। বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ এই নেতার ভয়ে সিঁটিয়ে থাকে গোটা এলাকা। তাকেই ভিডিওয় দেখা গেছে মারধর করতে। 

অভিযোগ উঠেছে, জেসিবি নামের ওই নেতাই সেই সালিশি সভার নাম দেয় ‘ইনসাফ সভা’। সেই সভাতেই ঘটে এই ভয়ানক 'তালিবানি শাসন'। তরুণ-তরুণীকে মাটিতে ফেলে, একগোছা কঞ্চি দিয়ে রীতিমতো সপাটে মারতে থাকে সে। দেখা যায়, তরুণীকে রাস্তায় ফেলে  তাঁর পশ্চাতদেশে, বগলে একের পর এক সপাং সপাং করে চালানো হয় কঞ্চি। তিনি চিৎকার করে গড়াগড়ি খাচ্ছেন রাস্তায়। পাশেই পড়ে এক যুবক, তাঁকেও মারা হয়ে ওই একই ভাবে। এক মহিলাকে এগিয়ে আসতে দেখা যায়, ছেলে-মেয়েদুটিকে বাঁচানোর জন্য। কিন্তু তাঁকে অগ্রাহ্য করেই চলতে থাকে মারের পর মার।

এই ভিডিও পোস্ট করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লেখেন, 'সালিশি সভার নাম করে, অপরাধের বিচার করে শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা। তার ডাকনাম জেসিবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এ ভাবেই বিচার ব্যবস্থা গুঁড়িয়ে যাচ্ছে চোপড়ায়।’  বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও এই ভিডিও শেয়ার করে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলার ভয়ানক অবস্থা। গ্রামে গ্রামেই যেন সন্দেশখালি রয়েছে।’ 

দেখুন সেই ভিডিও।

জানা গেছে, ঘটনাটি শুক্রবারের। তবে এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলার সাহস হচ্ছে না এলাকাবাসীর। সংবাদমাধ্যম দূরের কথা, পুলিশের সামনেও বয়ান দিতে রাজি নন প্রায় কেউ। যিনি মোবাইলে ভিডিও তুলেছিলেন, তিনিও ঘটনার পর থেকে পলাতক। এমনকি মার খাওয়া ওই তরুণ-তরুণীরও চিকিৎসা করানো হয়নি বলে অভিযোগ।

পুলিশ এই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে অত্যাচারীদের বিরুদ্ধে। তাদের গ্রেফতার করার জন্য এলাকায় চলছে অভিযান। জেসিবি-র বিরুদ্ধে একাধিক খুনের মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

চোপড়ার বিধায়ক হামিদুলও এই ঘটনার কথা মেনে নিয়ে জানিয়েছেন, তিনি ভিডিও দেখেছেন। অভিযোগ অনুযায়ী পুলিশ পদক্ষেপ করবে। তবে তাজেমুলের নাম উঠতেই জ্বলে যান তিনি, বলেন, 'তিলকে তাল করা হচ্ছে।'

দিন কয়েক আগেই কোচবিহারে এক বিজেপি নেত্রীকে পোশাক খুলিয়ে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে।  এ বার সামনে এল চোপড়ার ঘটনা।  


```