Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Chopper Scam : ঘুষ কাণ্ডে সিবিআই তদন্তের মুখে পড়তে পারেন প্রাক্তন ন্যাশনাল অডিটর

দ্য ওয়াল ব্যুরো : ২০১০ সালে ৩৬০০ কোটি টাকার বিনিময়ে ইতালি (Chopper Scam) থেকে ১২ টি অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার চুক্তি সই করেছিল ভারত। ওই চুক্তিকে কেন্দ্র করে ঘুষ দেওয়ার (Chopper Scam) অভিযোগ ওঠে। সিবিআই সম্প্রতি প্রতিরক্ষা

Chopper Scam : ঘুষ কাণ্ডে সিবিআই তদন্তের মুখে পড়তে পারেন প্রাক্তন ন্যাশনাল অডিটর

শেষ আপডেট: 16 March 2022 11:29

দ্য ওয়াল ব্যুরো : ২০১০ সালে ৩৬০০ কোটি টাকার বিনিময়ে ইতালি (Chopper Scam) থেকে ১২ টি অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার চুক্তি সই করেছিল ভারত। ওই চুক্তিকে কেন্দ্র করে ঘুষ দেওয়ার (Chopper Scam) অভিযোগ ওঠে। সিবিআই সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রককে অনুরোধ করেছে, তাদের যেন (Chopper Scam) প্রাক্তন জাতীয় অডিটর শশীকান্ত শর্মা ও প্রাক্তন এয়ার ভাইস মার্শাল জসবির সিং পানেসরের বিরুদ্ধে তদন্ত করার অনুমতি দেওয়া হয়।

অগুস্তা ওয়েস্টল্যান্ড কেলেংকারির সময় শশীকান্ত শর্মা ছিলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)। তার আগে তিনি ছিলেন প্রতিরক্ষা সচিব। একইসঙ্গে ডেপুটি চিফ টেস্টিং পাইলট এস এ কুন্তে, টমাস ম্যাথু, উইং কম্যান্ডার এন সন্তোষের বিরুদ্ধেও তদন্ত করতে চায় সিবিআই। ২০১৬ সালে ওই মামলার তদন্ত শুরু করে সিবিআইয়ের স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর গোয়েন্দারা এয়ার চিফ মার্শাল এস পি ত্যাগী ও আরও ১১ জনের বিরুদ্ধে চার্জশিট দেন।

কীভাবে কেলেংকারি (Chopper Scam)

অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার তৈরি করে ফিনমেকানিকা নামে এক ইতালীয় সংস্থা। তদন্তে জানা গিয়েছে, ওই কপ্টার কেনার চুক্তি হওয়ার সময় ১২ জনকে ঘুষ দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে কয়েকজন রাজনীতিকও ছিলেন। অভিযোগ, ফিনমেকানিকা যে কপ্টার ভারতের জন্য বানিয়েছিল, তাতে চুক্তির কয়েকটি ধারা মানেনি। কপ্টারের কেবিনের উচ্চতা ছিল কম। ওই কপ্টার যে উচ্চতায় উড়বে বলে ফিনমেকানিকা দাবি করেছিল, বাস্তবে অত উঁচুতে ওঠার ক্ষমতা তার ছিল না।

ইউপিএ সরকারের আমলে অগুস্তা ওয়েস্টল্যান্ড কপ্টার কেনার চুক্তি হয়। স্থির হয়েছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিভিআইপি ওই কপ্টারে উঠবেন। ২০১২ সালে ইতালিতে কপ্টার কেলেংকারির কথা জানাজানি হয়। ২০১৩ সালে অগুস্তা ওয়েস্টল্যান্ডের সিইও ব্রুনো স্প্যাগনলিনি ইতালিতে গ্রেফতার হন। ২০১৪ সালে ইউপিএ সরকার ওই চুক্তি বাতিল করে দেয়।

আরও পড়ুন : Missile Pakistan : ভারতকে পালটা ক্ষেপণাস্ত্র ছুড়তে তৈরি হচ্ছিল পাকিস্তান


```