Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

চিটফান্ড সংস্থা অ্যাঞ্জেলের ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেফতার করল সিবিআই, ১০ দিনের পুলিশি হেফাজত

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড সংস্থা অ্যাঞ্জেলের ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজুবুল্লাহকে গ্রেফতার করল সিবিআই। তাঁকে বারুইপুর জেলা আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সে সিবিআই সদর দফতর থ

চিটফান্ড সংস্থা অ্যাঞ্জেলের ম্যানেজিং ডিরেক্টরকে গ্রেফতার করল সিবিআই, ১০ দিনের পুলিশি হেফাজত

শেষ আপডেট: 23 November 2020 14:05

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড সংস্থা অ্যাঞ্জেলের ম্যানেজিং ডিরেক্টর শেখ নাজুবুল্লাহকে গ্রেফতার করল সিবিআই। তাঁকে বারুইপুর জেলা আদালতে পেশ করা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার নয়াদিল্লির সিজিও কমপ্লেক্সে সিবিআই সদর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অ্যাঞ্জেল অ্যাগ্রোটেক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর নাজুবুল্লা দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে আগেই একটি মামলা দায়ের করা হয়েছিল। অভিযোগ হল, নাজুবুল্লাহ ও সংস্থার আরও কয়েকজন ডিরেক্টর মিলে বেআইনি ভাবে আমানতকারীদের থেকে প্রায় ৪৫৫ কোটি টাকা তুলেছিল। তার পর আমানতকারীদের ঠকিয়ে নাজুবুল্লাহ চম্পট দেন। বাংলায় সারদা সহ অন্যান্য চিটফান্ড সংস্থাগুলোর সঙ্গে এক সময়ে অ্যাঞ্জেলের নামও শোনা যেত। সিবিআই সূত্র বলছে, চিটফাণ্ড কেলেঙ্কারিতে সরাসরি অভিযুক্তদের মধ্যে যাঁদের এতোদিন গ্রেফতার করা যায়নি তার মধ্যে নাজুবুল্লাহ হল অন্যতম। সিবিআইয়ের এই ধরপাকড়কে অনেকেই আসন্ন বিধানসভা ভোটের সঙ্গে জুড়ে দেখতে শুরু করেছেন। তাঁরা মনে করছেন, ভোট আসছে বলেই সিবিআইয়ের তৎপরতা বাড়ছে। তাৎপর্যপূর্ণ হল, সোমবার দুপুরেই রাজ্যের পুরমন্ত্রী ববি হাকিম, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও সাংসদ প্রসূণ বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁদের আয় ব্যায়ের হিসাব দিতে বলা হয়েছে। একটি সূত্রের মতে, গত আট বছরের আয় ব্যায়ের হিসাব চাওয়া হয়েছে তাঁদের কাছে। আয়ের সঙ্গে সম্পত্তির সঙ্গতি রয়েছে কিনা তা হয়তো খতিয়ে দেখা হবে।

```