Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কোরিয়া ওপেনে সোনা ফলালেন চিরাগ-সাত্ত্বিক! প্রথম গেমে হেরেও 'বাজিগর' ভারতীয় জুটি

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়া ওপেনের পর এবার কোরিয়া ওপেনেও (Korea Open) সোনা ফলালেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ জুটি। বিপক্ষের কাছে প্রথম গেমে হেরেও ম্যাচ জিতে নেয় চিরাগ-সাত্ত্বিক! যেন কোনও ছবির চিত্রনাট্য। এশীয় ব্যাডমিন্টন চ্যা

কোরিয়া ওপেনে সোনা ফলালেন চিরাগ-সাত্ত্বিক! প্রথম গেমে হেরেও 'বাজিগর' ভারতীয় জুটি

শেষ আপডেট: 23 July 2023 08:53

দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়া ওপেনের পর এবার কোরিয়া ওপেনেও (Korea Open) সোনা ফলালেন চিরাগ শেট্টি ও সাত্ত্বিক সাইরাজ জুটি। বিপক্ষের কাছে প্রথম গেমে হেরেও ম্যাচ জিতে নেয় চিরাগ-সাত্ত্বিক! যেন কোনও ছবির চিত্রনাট্য।

এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, ইন্দোনেশিয়া ওপেনের পর ফের একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে জয় পেল অপ্রতিরোধ্য চিরাগ-সাত্ত্বিক জুটি (Chirag Shetty and Satwiksairaj Rankireddy Beat World No. 1 Pair)।

এদিন এই জুটির বিপক্ষে নেমেছিল ইন্দোনেশিয়ার আলফিয়ান-আর্দিয়ান্ত জুটি। প্রথম গেমে ইন্দোনেশিয়ার কাছে হেরে পিছিয়ে পড়েন চিরাগরা। কিন্তু শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে বাজিমাত করলেন তাঁরাই।

এদিন ম্যাচে প্রথম থেকেই দাপট ছিল ইন্দোনেশিয়া জুটির। কোরিয়া ওপেনে পুরুষদের ডবলসের ফাইনালে প্রথম গেমে চিরাগদের ১৭-২১ ব্যবধানে হারিয়ে দেয় তারা। কিন্তু পিছিয়ে পরেও ফিরে আসেন চিরাগ ও সাত্ত্বিক। দ্বিতীয় গেম ২১-১৩ ব্যবধানে ও তৃতীয় গেম ২১-১৪ ব্যবধানে জিতে নেন তাঁরা।

ভারতীয় এই জুটির ঝুলিতে রয়েছে একাধিক খেতাব। কমনওয়েলথ গেমসে সোনা জিতে নজর কেড়েছিল চিরাগ-সাত্ত্বিক জুটি। তারপর থমাস কাপে সোনা, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ, সুপার ৩০০, সুপার ৫০০, সুপার ৭৫০, ইন্দোনেশিয়া ওপেনে জয়জয়কার করেন চিরাগ-সাত্ত্বিক।

বিশ্ব ব্যাডমিন্টন র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন আলফিয়ান-আর্দিয়ান্ত। সেই সেরা জুটিকে হারিয়ে কোরিয়া ওপেনে শেষ হাসি হাসলেন চিরাগরা। শনিবার সেমিফাইনালে চিনা প্রতিপক্ষ লিয়াং ওয়েই কেং ও ওয়াং চাংকে হারান তাঁরা। রবিবারও সেই ধারা অব্যাহত রইল।

কোহলির সেঞ্চুরি, জাদেজা-অশ্বিনের হাফসেঞ্চুরি, ভারতের বড় রানে চাপে ঘরের দল


```