Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চিনা ব্র্যান্ড অপ্পো, ভিভো, শাওমির প্রযুক্তি জানতে চায় মোদী সরকার, কেন?

দ্য ওয়াল ব্যুরো: লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি। ভারত-চিন ঠান্ডা যুদ্ধ চলছেই। কেউই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। চিনের বিরুদ্ধে শান্তি চুক্তি ভাঙার অভিযোগ উঠছে বারে বারেই। চিন-ভারত সীমান্ত সংঘাতের জেরে দুই দেশের মধ্যে সাইবার যুদ্ধও চলছে। গ

চিনা ব্র্যান্ড অপ্পো, ভিভো, শাওমির প্রযুক্তি জানতে চায় মোদী সরকার, কেন?

শেষ আপডেট: 20 October 2021 10:15

দ্য ওয়াল ব্যুরো: লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি। ভারত-চিন ঠান্ডা যুদ্ধ চলছেই। কেউই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। চিনের বিরুদ্ধে শান্তি চুক্তি ভাঙার অভিযোগ উঠছে বারে বারেই। চিন-ভারত সীমান্ত সংঘাতের জেরে দুই দেশের মধ্যে সাইবার যুদ্ধও চলছে। গালওয়ানের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরেই শতাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। এখন ফের সীমান্তে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠের পরে চিনের স্মার্টফোন (Chinese Smartphone) ব্র্যান্ডগুলিকে টার্গেট করেছে মোদী সরকার। প্রথম ধাপে টিকটক-সহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করার পরেই কেন্দ্র জানিয়েছিল, আতসকাচের নীচে রয়েছে মোট ২৫০টি চিনা অ্যাপ। পূর্ব লাদাখে ফের চিন অনুপ্রবেশের চেষ্টা চালাতেই আরও ১১৮টি অ্যাপ নিষিদ্ধ করেছিল মোদী সরকার। এবার নিশানায় চিনের কয়েকটি স্মার্টফোনের ব্র্যান্ড। তালিকায় রয়েছে ভিভো, অপ্পো, শাওমি ও ওয়ানপ্লাস। চিনের এই ব্র্যান্ডগুলি এই মুহূর্তে ভারতের স্মার্টফোনের বাজারের প্রায় ৫০ শতাংশ দখল করে রেখেছে। চিনের তৈরি যে কোনও ব্র্যান্ড ভারতীয় ক্রেতাদের জন্য কতটা সুরক্ষিত সে নিয়ে প্রশ্ন উঠেছে। এই স্মার্টফোনগুলির প্রযুক্তি কেমন, কী কী ধরনের অ্যাপ ইনস্টল করা আছে, কী কী তথ্য আদানপ্রদান করা যায় ইত্যাদি সবকিছু বিশদে জানতে চেয়েছে মোদী সরকার। ভারতের গোয়েন্দা সূত্র বলছে, সীমান্তে অনুপ্রবেশে সফল হচ্ছে না চিনের লাল ফৌজ। তাই ঘুরিয়ে সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে চিন। এর আগে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় চিনা অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, এই সব অ্যাপ এমন কাজকর্মে লিপ্ত, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনস্বার্থের পরিপন্থী। কোটি কোটি ভারতীয় মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থেই সেই সিদ্ধান্ত নিয়েছিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এবার ফের একবার নিরাপত্তার প্রসঙ্গই উঠে আসছে। এইসব ব্র্যান্ডের মোবাইল মারফৎ ভারতীয় গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে, ভয়ঙ্কর ম্যালওয়ার ঢুকিয়ে সাইবার হামলা চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম শাখা থেকেও চিনের এই ব্র্যান্ডগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের গোয়েন্দা সূত্র জানাচ্ছে, দেশের প্রতিরক্ষা সবচেয়ে আগে। চিন যে বড়সড় সাইবার হামলার প্রস্তুতি নিচ্ছে এমন আশঙ্কা আগেও করা হয়েছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার সাইবার নজরদারি সংস্থা সতর্ক করে বলেছিল, চিনে পিপলস লিবারেশন আর্মির মদতে পুষ্ট অন্তত দু’টি হ্যাকার-গোষ্ঠী ভারতের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও সংবাদমাধ্যমের ওয়েবসাইটে হানা দেওয়ার পরিকল্পনা করেছে। তাদের আরও আশঙ্কা ছিল, বর্তমান কোভিড পরিস্থিতিতে কোনও সরকারি সংস্থার ভুয়ো পরিচয় দিয়ে গোপনে সাইবার ফাঁদ পাততে পারে চিন। ভুয়ো ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলে যাবতীয় ব্যক্তিগত ও আর্থিক তথ্য হ্যাকারদের কাছে চলে যাবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```