Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতে ১২ হাজারের কমে চিনা ফোন নিষিদ্ধ হতে পারে, বড় সংকটের মুখে পড়শি দেশ

দ্য ওয়াল ব্যুরো: চিনা ফোনে (Chinese Phones) ভারতের বাজার (Indian Market) ছেয়ে গেছে। সীমান্তে দুই দেশের সম্পর্কে যতই টানাপড়েন চলুক, বাজারে তার প্রভাব পড়ে না বললেই চলে। স্মার্টফোন, মোবাইল গেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা- সবকিছুই ‘মেড ই

ভারতে ১২ হাজারের কমে চিনা ফোন নিষিদ্ধ হতে পারে, বড় সংকটের মুখে পড়শি দেশ

শেষ আপডেট: 8 August 2022 14:01

দ্য ওয়াল ব্যুরো: চিনা ফোনে (Chinese Phones) ভারতের বাজার (Indian Market) ছেয়ে গেছে। সীমান্তে দুই দেশের সম্পর্কে যতই টানাপড়েন চলুক, বাজারে তার প্রভাব পড়ে না বললেই চলে। স্মার্টফোন, মোবাইল গেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা- সবকিছুই ‘মেড ইন চায়না’ (Made in China)। সস্তায় জিনিস বিক্রি করে বলেই ভারতের বাজারে চিনের জিনিসপত্রের এত রমরমা। কিন্তু এবার সেই চিনা স্মার্টফোন নিষিদ্ধ হতে চলেছে ভারতে।

সূত্রের খবর, ভারতের বাজারে ১২ হাজার টাকার কমদামি চিনের সমস্ত স্মার্টফোন নিষিদ্ধ করে দেওয়া হতে পারে। খুব শিগগিরই এই পদক্ষেপ করতে পারে ভারত সরকার।

যেসব চিনের ফোন বা ডিভাইসের দাম ১২ হাজার টাকার কম, ভারতের বাজারে তা বিক্রি করা যাবে না আর, এই মর্মে ভাবনাচিন্তা চলছে বলে খবর। বলা বাহুল্য ভারত এই পদক্ষেপ করলে চিনের কোম্পানিগুলি বড়সড় ধাক্কা খাবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মোবাইলের মার্কেট রয়েছে ভারতে। ভারতীয় বিক্রেতাদের সুবিধা করে দিতেই এই পদক্ষেপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কোভিড লকডাউনের কারণে চিনের অর্থনৈতিক অবস্থা বেশ খারাপ। চিনা কোম্পানিগুলি এই পরিস্থিতিতে ভারতের মোবাইল মার্কেটের উপর অনেকটাই নির্ভরশীল।

ভারত যদি এমন কোনও পদক্ষেপ করেও, তাতে অ্যাপল বা স্যামসাংয়ের মতো বিদেশি মোবাইল কোম্পানিগুলির খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ, এই সংস্থার ফোন সাধারণত দামি হয়। বড় সমস্যায় পড়তে পারে শাওমি, রিয়েলমি-র মতো চিনা কোম্পানিগুলি।

বছর দুয়েক আগে লাদাখ সীমান্তে চিনের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষের পর থেকেই এদেশের সরকার প্রতিবেশী এই দেশটির উপর বড় আঘাত হেনেছিল, ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল গুচ্ছ গুচ্ছ চিনা মোবাইল গেম এবং অ্যাপ। স্মার্টফোনের ক্ষেত্রেও ভারত সেই একই পথে হাঁটে কিনা সেটাই এখন দেখার।

আরও পড়ুন: শুক্রাণু- ডিম্বাণু ছাড়াই তৈরি হল পৃথিবীর প্রথম ’সিন্থেটিক ভ্রূণ’, অভাবনীয় আবিষ্কার বিজ্ঞানীদের


```