Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

আমেরিকার থেকে কোভিড ১৯ ভ্যাকসিনের ফর্মুলা চুরির চেষ্টায় চিনা হ্যাকাররা

দ্য ওয়াল ব্যুরো : করোনার ভ্যাকসিন তৈরিতে কতদূর এগিয়েছে আমেরিকা? গোপনে সেই তথ্য চুরি করার চেষ্টায় আছে চিনা হ্যাকাররা। সোমবার আমেরিকার দু’টি সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে। চিনা হ্যাকারদের সম্পর্কে সতর্কতা জারি করতে চলেছে মার্কিন গোয়েন্দা স

আমেরিকার থেকে কোভিড ১৯ ভ্যাকসিনের ফর্মুলা চুরির চেষ্টায় চিনা হ্যাকাররা

শেষ আপডেট: 12 May 2020 03:26

দ্য ওয়াল ব্যুরো : করোনার ভ্যাকসিন তৈরিতে কতদূর এগিয়েছে আমেরিকা? গোপনে সেই তথ্য চুরি করার চেষ্টায় আছে চিনা হ্যাকাররা। সোমবার আমেরিকার দু’টি সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে। চিনা হ্যাকারদের সম্পর্কে সতর্কতা জারি করতে চলেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। আমেরিকায় কোভিড ১৯ রোগীদের কীভাবে চিকিৎসা করা হচ্ছে, কতজনকে টেস্ট করা হয়েছে, সেই সংক্রান্ত তথ্যও জানার চেষ্টা করছে চিন। মার্কিন অফিসারদের দাবি, চিনা সরকারই হ্যাকিং-এর চেষ্টা করছে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর কথায়, “কোভিড ১৯ এর চিকিৎসায় এবং ভ্যাকসিন নিয়ে গবেষণায় আমরা বাকিদের চেয়ে এগিয়ে আছি। কোনও প্রমাণ ছাড়াই আমেরিকা আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে।” এর আগে ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া ও চিনের বিরুদ্ধে হ্যাকিং-এর অভিযোগ উঠেছিল। মার্কিন অফিসারদের দাবি, ওই সব দেশের সরকার হ্যাকারদের নিয়োগ করেছে। তারা বিজ্ঞানী ও স্বাস্থ্যকর্মীদের অ্যাকাউন্ট হ্যাক করছে। নানা গুজব ও ভুয়ো খবর ছড়াচ্ছে। আমেরিকার নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রের ধারণা, এবার আমেরিকাও পালটা হ্যাকিং শুরু করবে। সেজন্য তৈরি হচ্ছে পেন্টাগনের সাইবার কম্যান্ড এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। গত সপ্তাহে ব্রিটেন ও আমেরিকা যৌথভাবে এক সতর্কতা জারি করে। তাতে বলা হয়, স্বাস্থ্যকর্মীদের ওপরে সাইবার অ্যাটাক বাড়ছে। এর পিছনে বিভিন্ন দেশের সরকার জড়িত। গোয়েন্দারা লক্ষ করেছেন হ্যাকাররা ‘পাসওয়ার্ড স্প্রেয়িং ট্যাকটিকস’ কাজে লাগাচ্ছে। কোনও গবেষণা সংস্থার ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করতে ওই পদ্ধতি ব্যবহার করা হয়।

```