
শেষ আপডেট: 17 June 2023 10:12
দ্য ওয়াল ব্যুরো: ফের বড়সড় সাইবার হামলার পরিকল্পনা করছে চিনা হ্যাকাররা (Chinese Hackers)। বিশ্বজুড়েই ফের উপদ্রব বেড়েছে চিনা হ্যাকারদের (CHinese Hackers), তছনছ হচ্ছে সাইবার নিরাপত্তা, এমনটাই দাবি ম্যান্ডিয়্যান্ট নামে গুগলের এক সংস্থার। ওই সংস্থা আরও দাবি করেছে, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা।
গুগলের ওই সংস্থার দাবি, কম্পিউটার নেটওয়ার্কে ভাইরাস ছড়িয়ে বা হ্যাক করে বিভিন্ন নথি চুরি করে নেওয়ার চেষ্টা চলছে। গোপন তথ্য হাতানোরও চেষ্টা হচ্ছে। গত বছর বিভিন্ন দেশের সরকারি কম্পিউটারে ভাইরাস হানা হয়েছে চার হাজারের বেশি। গত তিন বছরে ৭০০টি সরকারি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। বিশ্বের নানা প্রান্তে ভুয়ো সার্ভার থেকে লুকিয়ে এই সব হামলা হচ্ছে।
সম্প্রতি আমেরিকার সরকারি কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করার খবরও সামনে এসেছে। এর পিছনে চিনা হ্যাকারদের হাত রয়েছে বলে আশঙ্কা মার্কিন প্রশাসনের। এফবিআই গোটা ঘটনার তদন্তও শুরু করে দিয়েছে। সরকারি নেটওয়ার্কে ঢুকে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত তথ্য, ব্যক্তিগত তথ্য ও কিছু ফিঙ্গারপ্রিন্ট চুরি করা হয়েছে বলে তারা মনে করছে। বিভিন্ন সরকারি কর্মীদের সম্পর্কে তথ্যও হাতিয়ে নেওয়া হয়েছে। ২০১২ সালে এ দেশে বিভিন্ন হ্যাকার গোষ্ঠী ২৭,৬০৫টি এবং তার পরের বছর ২৮,৪৮১টি ওয়েবসাইটে হানা দিয়েছে। ২০১৪ সালে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৩২,৩২৩-এ। আর এ বছর সেই সংখ্যাটি এখনও পর্যন্ত পেরিয়ে গিয়েছে দশ হাজারের গন্ডি।
সিপিএম চুরির জন্য তাড়িয়েছে অনিলকে, গাড়ির জন্য নয়, শতরূপের সঙ্গে মেলালে ভুল হবে
গত বছর মুম্বইতে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। দেশের অর্থনৈতিক রাজধানীতে কয়েক ঘণ্টার জন্য শেয়ার বাজার, পরিবহণ ব্যবস্থা ও হাসপাতালগুলি অচল হয়ে পড়ে (China cyberattacks)। তখনই অনেকের সন্দেহ হয়েছিল, পাওয়ার গ্রিডে হয়তো হ্যাকিং করা হয়েছে। সম্প্রতি রেকর্ডেড ফিউচার বলেছে, গতবছর জুন মাসের পর থেকে চিনারা ভারতের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে ম্যালওয়ারের মাধ্যমে অচল করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
গোয়েন্দাদের অনুমান, বিভিন্ন ম্যালওয়ার (Malware) অ্যাক্টিভেট করার চেষ্টা চালাচ্ছে চিনা হ্যাকাররা। চিনারা ডিজিটাল দুনিয়ায় ঢুকে ভারতীয় নাগরিকদের সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য সব রকমের প্ল্যাটফর্মকেই ব্যবহার করছে। বিশেষ করে পরিকাঠামো, ব্যাঙ্কিং এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্র লক্ষ্য করেই বেশির ভাগ সাইবার হামলা শুরু হয়েছে। এই সাইবার অ্যাটাকগুলোকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। পরিষেবা দিতে অস্বীকার করা, আইপি হাইজ্যাকিং এবং ফিশিং। মূলত ভারত সরকারের সাইবার পরিকাঠামোকে লক্ষ্য করেই এই মুহূর্তে আঘাত হানা হচ্ছে।