Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৬ ফুট লম্বা 'বিপন্নপ্রায়' হাঙর খেয়ে ভিডিও করলেন চিনা ফুড ব্লগার, ১৫ লক্ষ টাকা জরিমানা করল সরকার

দ্য ওয়াল ব্যুরো: নিষিদ্ধ 'গ্রেট হোয়াইট শার্ক' (Great White Shark) কিনে রান্না করে খেয়েছিলেন। শুধু খেয়েছিলেন তাই-ই নয়, রীতিমতো ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। ৬ ফুট লম্বা মৃত প্রাণীটির সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছিলেন। সেইসব ছ

৬ ফুট লম্বা 'বিপন্নপ্রায়' হাঙর খেয়ে ভিডিও করলেন চিনা ফুড ব্লগার, ১৫ লক্ষ টাকা জরিমানা করল সরকার

শেষ আপডেট: 31 January 2023 13:41

দ্য ওয়াল ব্যুরো: নিষিদ্ধ 'গ্রেট হোয়াইট শার্ক' (Great White Shark) কিনে রান্না করে খেয়েছিলেন। শুধু খেয়েছিলেন তাই-ই নয়, রীতিমতো ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। ৬ ফুট লম্বা মৃত প্রাণীটির সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলেছিলেন। সেইসব ছবি এবং ভিডিও চোখে পড়তেই ফুড ব্লগারকে ১৮ হাজার ৫০০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫ লক্ষ টাকা জরিমানা করল সরকার (Chinese Food Blogger Fined ₹ 15 Lakh)।

ঘটনাটি ঘটেছে চিনে। জিন মৌমৌ নামে ওই ফুড ব্লগার সোশ্যাল মিডিয়ায় টিজি নামেই জনপ্রিয়। বিভিন্ন রকম খাবার রান্না করা এবং খাওয়া সংক্রান্ত ভিডিও তিনি পোস্ট করেন সমাজমাধ্যমে। নানচং প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২২ সালের এপ্রিল মাসে হাঙরটি কিনে আনেন তিনি। তারপর জুলাই মাসে সেটি রান্না করে খাওয়ার ভিডিওটি পোস্ট করেন তিনি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চিনা টিকটক অ্যাপ ডউচিনে কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেন টিজি। একটি ছবিতে বিশালাকৃতি প্রাণীটির পাশে শুয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিও থেকে জানা গেছে, হাঙরটির মাথা আলাদা করে কেটে ঝোল বানানো হয়েছিল। দেহটি দু-টুকরো করে মশলা মাখিয়ে গ্রিল করা হয়। দাঁত দিয়ে মাংস কামড়ে ছিঁড়তে ছিঁড়তে টিজিকে বলতে দেখা যাচ্ছে, 'দেখতে জঘন্য হতে পারে, কিন্তু এটার মাংস খুব নরম।'

জানা গেছে, একটি অনলাইন শপিং ওয়েবসাইট থেকে ৭ হাজার ৭০০ ইউয়ান (৯৩ হাজার ২৯৫ টাকা) দিয়ে হাঙরটি কিনেছিলেন টিজি। ডিএনএ পরীক্ষার পর পুলিশ নিশ্চিত হয়, প্রাণীটি আসলে একটি গ্রেট হোয়াইট শার্ক, যা শিকার করা, বিক্রি করা, কেনা এবং খাওয়া বেআইনি। এরপরেই টিজিকে ১৮ হাজার ৫০০ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। যে মৎস্যজীবী মাছটি ধরেছিলেন, তাঁকে, এবং যে ব্যবসায়ী সেটি বিক্রি করেছিলেন তাঁদের দুজনকেই গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড গ্রেট হোয়াইট শার্ককে বিপন্নপ্রায় প্রজাতি বলে ঘোষণা করেছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকেই সেটি কেনাবেচা এবং খাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে চিন সরকার।

নাবালকের সঙ্গে প্রেম, যৌনতায় মত্ত বিবাহিত মহিলা! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার


```