Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

লাদাখে সংঘর্ষের পরে চিনের সঙ্গে চুক্তি বাতিল করছে টেলিকম, রেল

দ্য ওয়াল ব্যুরো : সোমবার রাতে লাদাখের গালওয়াল উপত্যকায় চিনের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জন সৈনিক নিহত হন। বৃহস্পতিবার জানা গেল, আর্থিক ক্ষেত্রে চিনের বিরুদ্ধে দু’টি পদক্ষেপ নিচ্ছে ভারত। প্রথমত ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস থেকে বিএসএনএল-কে জ

লাদাখে সংঘর্ষের পরে চিনের সঙ্গে চুক্তি বাতিল করছে টেলিকম, রেল

শেষ আপডেট: 18 June 2020 10:57

দ্য ওয়াল ব্যুরো : সোমবার রাতে লাদাখের গালওয়াল উপত্যকায় চিনের সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ জন সৈনিক নিহত হন। বৃহস্পতিবার জানা গেল, আর্থিক ক্ষেত্রে চিনের বিরুদ্ধে দু’টি পদক্ষেপ নিচ্ছে ভারত। প্রথমত ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস থেকে বিএসএনএল-কে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের ফোর জি আপগ্রেডেশনের সময় চিনা যন্ত্রপাতি ব্যবহার করা চলবে না। দ্বিতীয়ত ভারতীয় রেলও চিনের এক ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করতে চলেছে। সরকারের টেলি যোগাযোগ দফতর থেকে জানানো হয়েছে, বেসরকারি সংস্থাগুলিকেও বলা হতে পারে, চিনের তৈরি জিনিসপত্রের ওপরে নির্ভরশীলতা কমাতে হবে। কারণ এই পরিস্থিতিতে চিনের যন্ত্রপাতি দিয়ে টেলিফোনের যে নেটওয়ার্ক গড়ে তোলা হবে, তার নিরাপত্তা নিয়ে সংশয় আছে। রেলে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরে সিগন্যালিং সিস্টেম বসানোর জন্য কন্ট্রাক্ট পেয়েছিল চায়না রেলওয়ে সিগন্যাল অ্যান্ড কমিউনিকেশনস নামে এক সংস্থা। ২০১৬ সালে তারা ওই কন্ট্রাক্ট পায়। কিন্তু লাদাখের ঘটনার পরে সেই কন্ট্রাক্ট বাতিল করে দেওয়া হতে পারে। উত্তরপ্রদেশের বহুপুর-মোঘলসরাই সেকশনে ৪১৩ কিলোমিটার রেলপথে ডিজাইনিং, সাপ্লায়িং, কনস্ট্রাকটিং, টেস্টিং, কমিশনিং সিগন্যালিং ও টেলি যোগাযোগ সংক্রান্ত কাজ করার জন্য চিনা সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। সেজন্য ওই সংস্থাকে দিতে হত ৫০০ কোটি টাকা। একটি সূত্রে জানা যায়, যেভাবে চিনা সংস্থাটি কাজ করছিল, তাতে মোটেই সন্তুষ্ট হয়নি রেল। ওই সংস্থার সঙ্গে চুক্তি বাতিলের কথা ভাবা হচ্ছিল। রেলের কর্তারা অবশ্য লাদাখ নিয়ে উত্তেজনার জেরে চিনা সংস্থার সঙ্গে কন্ট্রাক্ট বাতিল করা হচ্ছে, এমন কথা মানতে চাননি। একটি প্রশ্নের জবাবে ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অনুরাগ সাচান বলেন, “রেলের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। কিন্তু যে কোনও ক্ষেত্রে ভারতীয়দের নিয়োগ করতে পারলেই আমরা খুশি হব।”

```