Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুজোয় সামিল হল চিনা কনসুলেট, হুগলির মণ্ডপে হাজির কলকাতায় চিনের কনসাল জেনারেল

'দুর্গাপুজা ভারতীয় বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল রত্ন। প্রাচীন সভ্যতা হিসেবে চিন ও ভারতের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই দুই দেশ আরও বেশি করে জন-সম্পর্ক গড়ে তুলতে, সভ্যতার মধ্যে পারস্পরিক শেখার পরিবেশ তৈরি করতে এবং দুই জাতির মধ্যে বন্ধুত্বকে আরও দৃঢ় করতে পারে।'

দুর্গাপুজোয় সামিল হল চিনা কনসুলেট, হুগলির মণ্ডপে হাজির কলকাতায় চিনের কনসাল জেনারেল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 29 September 2025 16:56

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার চিনা কনসুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল কুইন্ ইয়ং এবং কনসুলেটের অন্যান্য কর্মকর্তারা হুগলি জেলার ভূঁইপাড়া গ্রামে দুর্গাপুজোর উদযাপনে অংশ নিলেন। গ্রামবাসীদের আমন্ত্রণে তাঁরা সেখানে গিয়েছিলেন। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল গ্রামবাসীদের উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।

গ্রামের পুজোর আনন্দ উপভোগ করেন। ভারপ্রাপ্ত কনসাল জেনারেল বলেন, গ্রামের পুজোয় এসে এই উৎসবের সত্যিকারের আবেদন অনুভব করতে পেরে দারুণ আনন্দ হচ্ছে।‌ তিনি বলেন, 'দুর্গাপুজা ভারতীয় বাঙালি সংস্কৃতির এক উজ্জ্বল রত্ন। প্রাচীন সভ্যতা হিসেবে চিন ও ভারতের মধ্যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এই দুই দেশ আরও বেশি করে জন-সম্পর্ক গড়ে তুলতে, সভ্যতার মধ্যে পারস্পরিক শেখার পরিবেশ তৈরি করতে এবং দুই জাতির মধ্যে বন্ধুত্বকে আরও দৃঢ় করতে পারে।'

উৎসবের পোশাকে সজ্জিত স্থানীয় গ্রামবাসীরা গান ও নাচ করে কনসুলেটের কর্মকর্তাদের আন্তরিকভাবে উৎসবে অংশ নিতে আহ্বান জানান। সকলে মিলে একসঙ্গে ঢাকের বাদ্য পরিবেশন, আলপনা আঁকা, ঐতিহ্যবাহী মিষ্টান্ন প্রস্তুত ও প্রাণবন্ত এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপভোগ করেন।কনসাল জেনারেল বলেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব দুর্গাপুজা, ২০২১ সালে ইউনেস্কোর 'মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকার অন্তর্ভুক্ত হয়। এই উৎসব হিন্দু দেবী দুর্গার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পালিত হয়।


```