Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাকরিতে টার্গেট ফেল করায় মহিলা কর্মীদের শাস্তি রাস্তায় হামাগুড়ি!

দ্য ওয়াল ব্যুরো: চাকরিতে অ্যানুয়াল টার্গেট ফেল করলে রাস্তায় হামাগুড়ি দিতে হচ্ছে।! বিশ্বজুড়ে চাকরির চাপ চলছে বেশ কিছু বছর ধরেই।  চাকরির ধরনও বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে।  সেখানে টার্গেট ওরিয়েন্টেড জব প্রোফাইলে সকলকেই অ্যাডজাস্ট করতে হচ্ছে।

চাকরিতে টার্গেট ফেল করায় মহিলা কর্মীদের শাস্তি রাস্তায় হামাগুড়ি!

শেষ আপডেট: 17 January 2019 12:48

দ্য ওয়াল ব্যুরো: চাকরিতে অ্যানুয়াল টার্গেট ফেল করলে রাস্তায় হামাগুড়ি দিতে হচ্ছে।! বিশ্বজুড়ে চাকরির চাপ চলছে বেশ কিছু বছর ধরেই।  চাকরির ধরনও বদলেছে সময়ের সঙ্গে সঙ্গে।  সেখানে টার্গেট ওরিয়েন্টেড জব প্রোফাইলে সকলকেই অ্যাডজাস্ট করতে হচ্ছে। আজকের যুগ অনলাইন শপিংয়ের যুগ।  অন্য জিনিসের সঙ্গে সঙ্গে সাজসজ্জার জিনিসের অনলাইন বিক্রিও আজকাল বেড়েছে হুড়হুড় করে।  আর এর জেরেই অনেকক্ষেত্রেই দোকানপাটের বিক্রি মার খাচ্ছে।  পূর্ব চিনে এমনই একটি ভুক্তভোগী দোকানের ম্যানেজমেন্ট ক্ষেপে গিয়ে কর্মীদের প্রকাশ্য রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করলেন।  একটি অনলাইন সংবাদ মাধ্যমে হামাগুড়ির এই খবর ও ভিডিও দেখে মাথায় হাত অনেকেরই।  ভিডিওতে দেখা যাচ্ছে একটি ফ্ল্যাগে সেই ফার্মটির নাম দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এক কর্মী, আর মহিলা কর্মীরা হামাগুড়ি দিচ্ছেন! যার ভিডিও করছেন আরও দুজন পুরুষকর্মী। https://www.youtube.com/watch?v=TKkTabfyuIQ#action=share ‘কনফুসিয়ান ওয়ার্ক এথিক্স’ অনুযায়ী কাজের ‘পার্ফেকশন’ সবসময় রাখতে হবে এবং বড়দের সম্মান করতেই হবে।  চিনা জনগণের অধিকাংশই এই এথিক্স মেনে চলতে চান।  অনেকে আবার প্রোমশনের কথা মাথায় রেখেই ফলো করেন ‘চি কু’।  এর অর্থ না খেয়েদেয়ে, নিজের সুস্থতার দিকে নজর না দিয়ে যতই খারাপ লাগুক কাজে ডুবে থাকা।  আর এই প্রবণতা কোম্পানিগুলোর ‘ইনক্রিমেন্টের’ আগে আগে বেশি দেখা যায়! কিন্তু যত যাই করুন, হামাগুড়ির অদ্ভুত শাস্তিই জুটল এই মহিলাদের। অবশ্য এই শাস্তি নতুন নয় চিনে! আগেও দেখা গেছে কাজে গাফিলতি করার অভিযোগ এনে চড় মেরে কর্মীদের কুকুরের মতো হামাগুড়ি দিতে বাধ্য করার ঘটনা আগেও ঘটেছে।  এবারের ভিডিওটি পূর্ব চিনের জাওঝুয়াং প্রদেশের টেনঝোয় শহরের।  ওই কর্মীদের এভাবে হাত ও হাঁটুতে এগিয়ে চলতে দেখে  অবাক হয়ে তাকিয়েছিলেন রাস্তার লোকজনও।  তবে প্রতিবাদ করেননি একজনও। https://www.youtube.com/watch?v=Gzu1RQfJVmE#action=share এবার ভেবে দেখুন আপনি যদি টার্গেট ফেল করেন আর কলকাতায় আপনাকে হামাগুড়ি দিতে হয় রাস্তায়, চাকরিটা করবেন তারপরেও?

```