Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাথর ফেলে গালওয়ান নদীর জলধারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, লাদাখে বুলডোজার এনেছে চিন

দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার লাদাখে যে অঞ্চলে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, উপগ্রহ থেকে সেখানকার ছবি তোলা হয়েছে কিছুদিন আগে। তাতে দেখা গিয়েছে, গালওয়ান নদীর গতিধারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে চিন। যেখানে সংঘর্ষ হয়েছিল, তার থেকে

পাথর ফেলে গালওয়ান নদীর জলধারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, লাদাখে বুলডোজার এনেছে চিন

শেষ আপডেট: 18 June 2020 14:53

দ্য ওয়াল ব্যুরো : গত সোমবার লাদাখে যে অঞ্চলে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, উপগ্রহ থেকে সেখানকার ছবি তোলা হয়েছে কিছুদিন আগে। তাতে দেখা গিয়েছে, গালওয়ান নদীর গতিধারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে চিন। যেখানে সংঘর্ষ হয়েছিল, তার থেকে এক কিলোমিটারেরও কম দূরত্বে ওই চেষ্টা হচ্ছে। উপগ্রহ চিত্রে স্পষ্ট দেখা গিয়েছে, সীমান্ত বরাবর অনেকগুলি বুলডোজার জড়ো করেছে চিন। সেখানে নদীর গতিধারা ঘুরে গিয়ে সরু কর্দমাক্ত জলধারায় পরিণত হয়েছে। অপর একটি ছবিতে দেখা গিয়েছে, গালওয়ান উপত্যকায় নদীর মধ্যে দাঁড় করানো আছে ভারতীয় সেনার কয়েকটি ট্রাক। সেখানে নদীখাত প্রায় শুকনো। চিনারা যেখানে বুলডোজার নিয়ে গিয়েছে, জায়গাটি তার থেকে দু’কিলোমিটার দূরে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, সীমান্তের কাছে দাঁড়িয়ে আছে চিনের কয়েকশ গাড়ি। তার মধ্যে আছে বেশ কয়েকটি মিলিটারি ট্রাক। একটি সূত্রের খবর, ওই গাড়িগুলিই সোমবার চিনে সৈনিকদের বহন করে নিয়ে এসেছিল সীমান্তে। আপাতত জানা গিয়েছে, সোমবার রাতে বেশ কয়েকজন ভারতীয় সেনাকে চিনারা পাহাড় থেকে ফেলে দিয়েছিল। অনেক সেনা আহত অবস্থায় পড়ে ছিল পাহাড়ের ওপরে। প্রচণ্ড ঠান্ডায় তারা মারা যায়। ভারতীয় সেনা মঙ্গলবার সকালের আগে আহত জওয়ানদের উদ্ধার করতে পারেনি। সোমবার রাতের সংঘর্ষে উভয়পক্ষের কয়েকশ সেনা জড়িত ছিল। চিনারা রড ও কাঁটাওয়ালা লাঠি নিয়ে আক্রমণ করে। এক কর্নেল সহ মোট ২০ জন সৈনিক চিনাদের হাতে নিহত হয়েছেন। গত বুধবার জানা যায়, সমুদ্রপৃষ্ঠের ১৫ হাজার ফুট উঁচুতে অবস্থিত গালওয়ান নদীর উপত্যকায় চিনারা একটি তাঁবু বানিয়েছিল। গত ৬ জুন দুই দেশের সেনাকর্তাদের বৈঠকে স্থির হয়, চিন ওই তাঁবু সরিয়ে নেবে। সোমবার বিকালে ভারতীয় সেনা ওই তাঁবু সরিয়ে দিতে চেষ্টা করে। তখন চিনা জওয়ানরা ভারতীয় সেনার কর্নেল বি এল সন্তোষ বাবুকে আক্রমণ করে। ভারতীয় সেনা সন্তোষ বাবুকে বাঁচাতে চেষ্টা করলে মারপিট বেধে যায়। দু’পক্ষই আরও সেনা ডেকে পাঠায়। মোট ছ’ঘণ্টা সংঘর্ষ চলে।

```