Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

উত্তর প্যাঙ্গংয়ে সামরিক কাঠামো বানাচ্ছে লাল ফৌজ, দক্ষিণে বাড়াচ্ছে সেনা, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ প্যাঙ্গংয়ের পাহাড় চূড়াগুলোর দখল নিতে না পেরে আরও মরিয়া হয়ে উঠেছে চিনের বাহিনী। দক্ষিণে চুসুল, মলডোর কাছে ফের লাল সেনার তৎপরতা লক্ষ্য করা গেছে। প্যাঙ্গং হ্রদের উত্তর সীমায় ৩ নম্বর ফিঙ্গার পয়েন্টের কাছে নতুন করে সামর

উত্তর প্যাঙ্গংয়ে সামরিক কাঠামো বানাচ্ছে লাল ফৌজ, দক্ষিণে বাড়াচ্ছে সেনা, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

শেষ আপডেট: 9 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ প্যাঙ্গংয়ের পাহাড় চূড়াগুলোর দখল নিতে না পেরে আরও মরিয়া হয়ে উঠেছে চিনের বাহিনী। দক্ষিণে চুসুল, মলডোর কাছে ফের লাল সেনার তৎপরতা লক্ষ্য করা গেছে। প্যাঙ্গং হ্রদের উত্তর সীমায় ৩ নম্বর ফিঙ্গার পয়েন্টের কাছে নতুন করে সামরিক কাঠামো তৈরিতে লেগে পড়েছে লাল ফৌজ। ট্রাকে চাপিয়ে সামরিক সরঞ্জাম নিয়ে এসে মজুত করা হচ্ছে। নতুন উপগ্রহ চিত্রে ধরা পড়েছে এমনটাই। ১৫ জুন গালওয়ানের ১৪ নম্বর পেট্রোলিং পয়েন্টে দু’দেশের সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পরে গালওয়ান উপত্যকা, গোগরা, হটস্প্রিং, দেপসাং সমতলভূমিই টার্গেট হয়ে উঠেছিল চিনের। গালওয়ান নদী সংলগ্ন এলাকায় ক্যাম্প খাটিয়ে বসে গিয়েছিল লাল সেনা। কিন্তু এখন নতুন উপদ্রব শুরু হয়েছে প্যাঙ্গং হ্রদ ও তার সংলগ্ন পাহাড়ি এলাকায়। ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, উত্তর প্যাঙ্গংয়ে এর আগে চিনের বাহিনীকে এতটা সক্রিয় হতে দেখা যায়নি। কিন্তু ২৯-৩০ অগস্ট রাতে দক্ষিণ প্যাঙ্গংয়ে তাদের অভিযান ব্যর্থ হওয়ার পর থেকেই উত্তর সীমায় তাদের তৎপরতা বহুগুণে বেড়ে গেছে। গত ২৯ জুলাই উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল প্যাঙ্গং হ্রদের উত্তরে সঁজোয়া গাড়ি, ট্রাক নিয়ে চলাফেরা করছে চিনের বাহিনী। ৭ সেপ্টেম্বরের পর থেকে দেখা গেছে, ফিঙ্গার পয়েন্ট ৪ ও ৫ এর কাছে সামরিক কাঠামো তৈরি করছে লাল সেনা। ট্রাকে চাপিয়ে জিনিসপত্র আনানেওয়া করা চলছে। সেনা বহরও আগের থেকে বেড়েছে। প্যাঙ্গং হ্রদের উত্তর তীরের কোল ঘেঁষেই রয়েছে ফিঙ্গার পয়েন্ট ৪। ভারতীয় সেনা সূত্রে খবর, ১৫ জুন গালওয়ানের ১৪ নম্বর পেট্রোলিং পয়েন্টে দুই দেশের বাহিনীর সংঘাতের পরে ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ৮ পর্যন্ত এলাকায় ঢুকে এসেছিল চিনের বাহিনী। ফিঙ্গার পয়েন্ট ৪ ও ফিঙ্গার পয়েন্ট ৫ এর মধ্যবর্তী খাঁজে তাঁবু খাটিয়ে বসে গিয়েছিল লাল ফৌজ।  ওই এলাকায় মান্দারিন ভাষায় নিজেদের প্রতীক বানাতেও দেখা গিয়েছিল চিনের বাহিনীকে। প্যাঙ্গং লেকের দক্ষিণ তীরে নতুন করে অশান্তি তৈরির পরেই ভারতীয় বাহিনী আরও সতর্ক হয়ে যায়। উত্তর সীমাতেও যে চিন তাদের সেনা বাড়ানোর চেষ্টা করবে সেই শঙ্কা আগেই ছিল। তাই একটু একটু করেই ফিঙ্গার এলাকাগুলোতে অস্ত্রশস্ত্র নিয়ে এগোতে শুরু করে ভারতীয় সেনারা। এই পাহাড়ি খাঁজ এখন ভারতীয় সেনার নিয়ন্ত্রণে। এই মূহূর্তে ওই এলাকায় টহল দিচ্ছে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ পাওয়া ভারতের দুর্ধর্ষ মাউন্টেন ফোর্স স্পেশাল ফ্রন্টিয়ারের কম্যান্ডোরা। 1t6vd8q গত ৩০ অগস্ট থেকেই উত্তর প্যাঙ্গং এলাকায় নতুন করে সেনা মোতায়েন করছিল ভারত। সেনা সূত্র আরও জানিয়েছে, ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ফিঙ্গার পয়েন্ট ৮ অবধি এলাকায় আগে ভারতীয় বাহিনীই টহল দিত। চিনের সেনা ঢুকে পড়ার পরে ওই এলাকায় টহলদারি বন্ধ করে দিতে হয়। কিন্তু চিন যবে থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নিজেদের সামরিক কাঠামো তৈরি করতে শুরু করে, তবে থেকেই ফিঙ্গার এলাকাগুলো ফের নিজেদের দখলে নেওয়ার কৌশল ঠিক করে ফেলে ভারতের বাহিনী। ১৩ হাজার ৮৬২ ফুট উচ্চতায় অবস্থিত প্যাঙ্গং সো লেক ভারত, চিন ও তিব্বতের সীমা অবধি বিস্তৃত। উত্তর ও দক্ষিণ ভাগ মিলিয়ে ৬০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা রয়েছে। হ্রদের উত্তর ভাগে মিশেছে কারাকোরাম পর্বতশ্রেণি। ওই দিকেই রয়েছে ফিঙ্গার পয়েন্ট ৪। প্যাঙ্গং হ্রদের দক্ষিণ ভাগে রয়েছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা পাহাড় যা ধাপে ধাপে নেমে গেছে স্প্যানগুর লেকের দিকে। এই হ্রদ ও তার সংলগ্ন এলাকার দুই তৃতীয়াংশেই নিজেদের অধিকার ফলাবার চেষ্টা করে চিন যা ভারতীয় সেনার তৎপরতায় রুখে দেওয়া গিয়েছে। কালা টপ, হেলমেট, মুখপারি, রেচিন লা এখন ভারতীয় সেনার নিয়ন্ত্রণে রয়েছে। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে,  কালা টপের নীচেই যুদ্ধট্যাঙ্ক সাজিয়ে বসেছে চিনের সেনা। ভারী ও হাল্কা দু’রকমের যুদ্ধট্যাঙ্কই রয়েছে তাদের সামরিক বহরে। অন্যদিকে, প্যাঙ্গং হ্রদ বরাবর চুসুল ও স্প্যানগুর সো এলাকায় টি-৯০ ভীষ্ম ও টি-৭২ যুদ্ধট্যাঙ্ক সাজিয়ে বসে গেছে ভারতের বাহিনী। তাদের নিশানা চিনের ট্যাঙ্ক রেজিমেন্টের দিকে। সেনা সূত্র জানাচ্ছে, কম পাল্লার মধ্যেই মুখোমুখি যুদ্ধট্যাঙ্ক নিয়ে তৈরি দুই দেশের বাহিনীই। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বক্তব্য, প্যাঙ্গং হ্রদের সংলগ্ন পাহাড়ি খাঁজ বা ফিঙ্গার পয়েন্টগুলো চিনের নজরে রয়েছে। পাহাড়ি খাঁজে নিজেদের অধিকার কায়েম করতে পারলে আকসাই চিন থেকে প্যাঙ্গং অবধি এলাকায় তাদের সামরিক পরিকাঠামো গড়ে তুলতে পারবে চিন। গত ৩০ জুন দুই দেশের সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠকের পরে ঠিক হয়েছিল প্রকৃত নিয়ন্ত্রণরেখার চারটি এলাকা থেকেই নিজেদের বাহিনী সরাবে দুই দেশ। মাঝে তৈরি হবে একটা নিরপেক্ষ এলাকা বা বাফার জ়োন। এই চার এলাকা হল—গোগরা হট স্প্রিং, দেপসাং সমতলভূমি, গালওয়ান উপত্যকা ও প্যাঙ্গং সো লেক। এই চার এলাকার মধ্যে পিপি ১০ থেকে পিপি ১৩ রয়েছে দেপসাং সেক্টরে, পিপি ১৪ রয়েছে গালওয়ানে, পিপি ১৫ রয়েছে হট স্প্রিং এলাকায়, পিপি ১৭ ও পিপি ১৭এ রয়েছে গোগরায়। ভারতীয় সেনা জানায়, গালওয়ান থেকে সামান্য সেনা সরালেও প্যাঙ্গং লেকের দখল ছাড়েনি চিন। কারণ প্যাঙ্গং হ্রদের উত্তর ও দক্ষিণ দুই ভাগই তাদের জন্য গুরুত্বপূর্ণ। পাহাড়ি এলাকায় দখল নিতে পারলে সেখান থেকে দৌলত বেগ ওল্ডি ও আকসাই চিন পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে, অন্যদিকে গালওয়ানে নদীর জল বাড়লে পাহাড়ি খাঁজেই নিরাপদ আশ্রয় মিলবে। প্যাঙ্গং হ্রদের কাছ ঘেঁষেই অবস্থিত ফিঙ্গার পয়েন্ট ৪ তাই পুরোপুরি নিজেদের দখলে নিয়েছিল চিনের সেনা। এবার ওই এলাকাতেই ফের আধিপত্য কায়েম করেছে ভারত।

```