Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ঘুমকাতুরে জো বিডেনের কাছে আমি ভোটে হারলে খুশি হবে চিন, মন্তব্য ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকমাসে করোনা অতিমহামারীর জন্য বেশ কয়েকবার চিনকে দোষ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভোটের প্রচারেও তিনি চিনের প্রসঙ্গ টেনে আনলেন। তাঁর বক্তব্য, বিরোধী ডেমোক্র্যাট প্রার্থী 'ঘুমকাতুরে' জো বিডেনের কাছে

ঘুমকাতুরে জো বিডেনের কাছে আমি ভোটে হারলে খুশি হবে চিন, মন্তব্য ট্রাম্পের

শেষ আপডেট: 8 August 2020 07:15

দ্য ওয়াল ব্যুরো : গত কয়েকমাসে করোনা অতিমহামারীর জন্য বেশ কয়েকবার চিনকে দোষ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভোটের প্রচারেও তিনি চিনের প্রসঙ্গ টেনে আনলেন। তাঁর বক্তব্য, বিরোধী ডেমোক্র্যাট প্রার্থী 'ঘুমকাতুরে' জো বিডেনের কাছে যদি তিনি হেরে যান, তাহলে খুশি হবে চিন। শুক্রবার নিউ জার্সিতে তিনি রিপোর্টারদের বলেন, "চিন যদি দেখে ঘুমকাতুরে জো বিডেনের কাছে ট্রাম্প হেরে গিয়েছে, তাহলে খুব খুশি হবে। তারা স্বপ্ন দেখে, একদিন আমেরিকা দখল করে নেবে। জো বিডেন যদি প্রেসিডেন্ট হন, চিন আমাদের দেশ শাসন করবে।" এর পরে ট্রাম্প টেনে আনেন ইরানের প্রসঙ্গ। তাঁর কথায়, "আমি যদি ভোটে জয়ী হই, খুব দ্রুত ইরানের সঙ্গে চুক্তি করে ফেলব।" উত্তর কোরিয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আমরা জিতলে উত্তর কোরিয়ার সঙ্গেও দ্রুত চুক্তি করে ফেলব। আমরা যদি ২০১৬ সালের ভোটে না জিততাম, তা হলে উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের যুদ্ধ বাধত।" ট্রাম্পের মতে, চিন আমেরিকার ভোটে নাক গলাতে চায়। ব্যাপারটা খুবই বিপজ্জনক। তাঁর কথায়, "আপনারা কি মনে করেন, চিনই আমাদের সামনে সবচেয়ে বড় বিপদ? আমি নিজে তাই মনে করি। ভোটে মেল ইন ব্যালটগুলি নিয়ে চিন্তার যথেষ্ট কারণ আছে। কারণ রাশিয়া, চিন, ইরান বা উত্তর কোরিয়ার মতো বিদেশি শক্তি সহজেই মেল ইন ব্যালট জাল করতে পারে।" আমেরিকা একসময় অভিযোগ করেছিল, চিন ইচ্ছা করে করোনাভাইরাস ছড়িয়েছে। চিনকে সমর্থন করার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া ফান্ডও বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে চিনের তরফে এত আগ্রাসী ভূমিকা না নেওয়া হলেও আমেরিকার পাল্টা দাবি করে তারা জানিয়েছে, তাদের দেশে আসা মার্কিন কিছু সেনা জওয়ানের থেকেই প্রথম এই ভাইরাস ছড়িয়েছিল। নিজেদের উপর ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে শি জিংপিং সরকার। কিছুদিন আগে ট্রাম্প জানান, আমেরিকায় চিনের অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হবে। তাঁর কথায়, “আমরা আমেরিকা থেকে টিকটক নিষিদ্ধ ঘোষণা করতে চলেছি। আমার এই অধিকার রয়েছে।” জানা গিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এই অ্যাপের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে গোপনে তথ্য সংগ্রহ করছে চিন। এই একই অভিযোগ উঠেছিল ভারতেও। তারপরেই টিকটক বন্ধ করে দেওয়া হয় এদেশে। একই অভিযোগ উঠেছে মার্কিন মুলুকেও। যদিও টিকটকের তরফে বারবার এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

```