Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাতে চোখে ঘুম নেই যুবকদের, বেকারত্ব হু হু করে বাড়ছে চিনে

দ্য ওয়াল ব্যুরো: সাইকোলজি নিয়ে সদ্য গ্র্যাজুয়েশন পাশ করেছেন জাং, তবে, আপাতত মনকে শান্ত রাখার কোনও বিদ্যাই কাজে আসছে না তাঁর। বেকারত্বের (china unemployment) চিন্তা তাঁর দু-চোখের ঘুম কেড়ে নিয়েছে। জাং-এর মতো এমনই হাজার হাজার বেকার যুবক ভুগছে

রাতে চোখে ঘুম নেই যুবকদের, বেকারত্ব হু হু করে বাড়ছে চিনে

শেষ আপডেট: 20 August 2023 16:24

দ্য ওয়াল ব্যুরো: সাইকোলজি নিয়ে সদ্য গ্র্যাজুয়েশন পাশ করেছেন জাং, তবে, আপাতত মনকে শান্ত রাখার কোনও বিদ্যাই কাজে আসছে না তাঁর। বেকারত্বের (china unemployment) চিন্তা তাঁর দু-চোখের ঘুম কেড়ে নিয়েছে। জাং-এর মতো এমনই হাজার হাজার বেকার যুবক ভুগছেন নিদ্রাহীনতায়। চিনে হুহু করে বাড়ছে বেকারত্ব।

এই মুহূর্তে পরিসংখ্যান যা বলছে তাতে চিনের ১৬ থেকে ২৪ বছর বয়সি ছেলেমেয়েদের প্রায় ২১ শতাংশ বর্তমানে বেকার সমস্যায় ভুগছেন (china unemployment rate increases)। যদিও চিনের কমিউনিস্ট প্রশাসনের পক্ষে এই ধরণের অস্বস্তিকর রিপোর্ট যাতে প্রকাশ্যে না আসে তার জন্য খুব তাড়াতাড়িই চিনের আভ্যন্তরীণ কর্তাব্যক্তিরা বেকারত্ব সংক্রান্ত এই ধরনের তথ্য প্রকাশ বন্ধ করাবেন বলে জানা যাচ্ছে।

সারা পৃথিবীর মতোই কোভিডের পরেই শীর্ষে উঠেছে চিনের এই বেকারত্বের সূচক। অর্থাৎ কোভিড পরবর্তী সময়ে যে বিপুল পরিমাণ কর্মচ্যুতি গ্রাস করেছিল পৃথিবীর অধিকাংশ দেশকে তার আঁচ থেকে রক্ষা পায়নি মহাশক্তিশালী হিসেবে পরিচিত চিনও। প্রসঙ্গত, সেই সময়ে কোভিড চিন এবং তাইওয়ান থেকে ছড়িয়েছিল এই অভিযোগে বহু দেশে চিনের একচেটিয়া ব্যবসায়িক রাজত্ব মার খায়।

সেই দেশের বহু কোম্পানি এর ফলে বিপুল ক্ষতির সম্মুখীন হয়। এখনও সেই ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে পারেনি চিনের এককালের ব্যবসায়িক জায়ান্ট কোম্পানিগুলি। দ্রুত ব্যবসা চাঙ্গা না করতে পারলে চিনের এই বেকারত্ব শেষ হবে না, মনে করছেন সেই দেশের অর্থনীতিবিদরা।

মালবাজারে মর্মান্তিক দুর্ঘটনা! সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু দুই রাজমিস্ত্রী ভাইয়ের


```