Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে ‘ইতিবাচক ঐকমত্য’ হয়েছে, ঘোষণা চিনের

দ্য ওয়াল ব্যুরো : চিন সীমান্তে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর উত্তেজনা সৃষ্টি হয়েছিল বেশ কিছুদিন ধরে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গত ৬ জুন বৈঠকে বসেন ভারত ও চিনের সেনাকর্তারা। বুধবার চিনের বিদেশ মন্ত্রক থেকে মন্তব্য করা হয়, ভারতের সেনা

সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে ‘ইতিবাচক ঐকমত্য’ হয়েছে, ঘোষণা চিনের

শেষ আপডেট: 10 June 2020 14:00

দ্য ওয়াল ব্যুরো : চিন সীমান্তে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর উত্তেজনা সৃষ্টি হয়েছিল বেশ কিছুদিন ধরে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গত ৬ জুন বৈঠকে বসেন ভারত ও চিনের সেনাকর্তারা। বুধবার চিনের বিদেশ মন্ত্রক থেকে মন্তব্য করা হয়, ভারতের সেনাকর্তাদের সঙ্গে ‘ইতিবাচক ঐকমত্যে’ পৌঁছানো গিয়েছে। বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে, তা আমরা কার্যকর করছি। মঙ্গলবারই দিল্লি থেকে বলা হয়, ভারত ও চিন পূর্ব লাদাখ থেকে কিছু সংখ্যক সেনা সরিয়ে নেবে। কারণ উভয় দেশই সীমান্তে শান্তি রক্ষা করতে চায়। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইয়াং-কে এদিন প্রশ্ন করা হয়, ভারত ও চিনের সেনাবাহিনী কি আগের অবস্থানে ফিরে যাচ্ছে? তিনি সরাসরি জবাব না দিয়ে বলেন, উভয় দেশই সীমান্তে উত্তেজনা কমানোর জন্য পদক্ষেপ নিয়েছে। তাঁর কথায়, “সম্প্রতি ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক ও সেনাবাহিনী স্তরে আলোচনা হয়েছে। আমরা ইতিবাচক ঐকমত্যে পৌঁছেছি। আমরা উভয়েই চাই, সীমান্তে শান্তি বজায় থাকুক।” ভারতীয় সেনা সূত্রে পাওয়া খবর, দুই দেশের সেনাই লাদাখে গালোয়ান ভ্যালি অঞ্চল, প্যাট্রোলিং পয়েন্ট ১৫ ও হট স্প্রিং এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে। মে মাসের শুরুতে প্যাংগং সো অঞ্চলে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে একদফা সংঘর্ষ হয়। ৬ জুনের বৈঠকে দুই দেশের সেনাকর্তারা স্থির করেন, ২০১৮ সালে উহান শীর্ষ সম্মেলনে দুই দেশের নেতারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা মেনে চলা হবে।

```