Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উহানের পরে হারবিন, ফের করোনা সংক্রমণ চিনে! নতুন করে লকডাউন এক কোটি মানুষের শহর

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের শেষে চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাদুর্ভাব ঘটা করোনাভাইরাস এখন বিশ্বের ত্রাস। কয়েক মাসের মধ্যেই কয়েকশো দেশে ছড়িয়ে পড়ে প্রায় দু'লক্ষ মানুষকে মেরে ফেলেছে এই সংক্রমণ। আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ লক্ষ মানুষ। এসবের

উহানের পরে হারবিন, ফের করোনা সংক্রমণ চিনে! নতুন করে লকডাউন এক কোটি মানুষের শহর

শেষ আপডেট: 25 April 2020 11:34

দ্য ওয়াল ব্যুরো: গত বছরের শেষে চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাদুর্ভাব ঘটা করোনাভাইরাস এখন বিশ্বের ত্রাস। কয়েক মাসের মধ্যেই কয়েকশো দেশে ছড়িয়ে পড়ে প্রায় দু'লক্ষ মানুষকে মেরে ফেলেছে এই সংক্রমণ। আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ লক্ষ মানুষ। এসবের মাঝেই চিনের মৃত্যু মিছিল থেমেছে সাড়ে চার হাজারে। অন্তত তেমনটাই দাবি চিন সরকারের। কিছুদিন আগেই চিন ঘোষণা করেছিল, তারা করোনামুক্ত। শেষতম রোগীটিও নাকি সেরে উঠেছেন। এসবের মাঝেই নতুন করে বিপদের আশঙ্কা বাড়িয়ে দিলেন নিউ ইয়র্ক থেকে আসা এক ছাত্রী, যাঁর দেহে নতুন করে মিলেছে করোনাভাইরাসের সন্ধান। তাঁর থেকে আক্রান্ত হয়েছেন হারবিন শহরের আরও ৭০ জনের বেশি মানুষ। ফলে কোটি মানুষ বাস করা সে শহর নতুন করে ফের লকডাউন করা হয়েছে। China : Harbin City Lockdown After Reporting Cases Of Coronavirus ...চিনের উত্তরতম প্রান্তের হেইলংদিয়াং প্রদেশের একটি জনবহুল শহর হারবিন। কোটি খানেক মানুষের বাস সেই একটি শহরে। মার্চ মাসের মাঝামাঝি সেই শহরেই ফেরেন এক ছাত্রী। নিউ ইয়র্ক থেকে হংকং ও বেজিং হয়ে হারবিনে ফেরেন তিনি। কোনও এয়ারপোর্টেই প্রাথমিক পরীক্ষায় তাঁর দেহে সংক্রমণের কোনও সন্ধান মেলেনি। কিন্তু পরে উপসর্গ দেখা দেয়। এবং আশঙ্কা সত্যি করে ধরা পড়ে, করোনায় আক্রান্ত তিনি। এর পরেই যুদ্ধকালীন তৎপরতায় খোঁজ শুরু হয়, কার কার সংস্পর্শে এসেছেন তিনি। তালিকা বানিয়ে পরীক্ষা করা হয় সকলের। তাঁদের মধ্যে ৭০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। এর পরে পরীক্ষা করা হয়েছে আরও প্রায় হাজার চারেক নাগরিকের। বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল, দোকানপাট, বিমান চলাচল। নতুন করে সতর্কতার সাথে শুরু হয়েছে থার্মাল স্ক্রিনিং। সমস্ত রকম জনসমাবেশ, অনুষ্ঠান আবার বন্ধ করে দেওয়া হয়েছে। আক্রান্ত রোগী-সহ সন্দেহের তালিয়ায় থাকা সকলকে এবং তাঁদের পরিবারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এমনকি তাঁদের প্রতিবেশীদেরও আগামী দু'সপ্তাহ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু হারবিনের এই ঘটনা নয়, চিনা সংবাদমাধ্যম সূত্রের খবর, সে দেশে আরও ১০ জন নতুন আক্রান্তের খোঁজ মিলেছে। তাঁদের মধ্যে ৬ জন অতি সম্প্রতি বিদেশ থেকে ফিরেছেন। যথারীতি, বিমানবন্দরের স্ক্রিনিংয়ে ধরা পড়েনি অসুখ। চিনে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মাসে সেখানে যতজন মানুষ বিদেশ থেকে এসেছেন সকলকে অন্তত ২৮ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেইসঙ্গে প্রয়োজনীয় টেস্ট করাতে হবে। গোটা পৃথিবী যখন করোনার তাণ্ডবে জর্জরিত হতে শুরু করেছিল, তখনই খবর এসেছিল সব কিছু সামলে নেওয়ার পথে চিন। চিনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হন এই রোগে। চার হাজারের কিছু বেশি মানুষ মারা গেলেও, বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফেরেন। সংক্রমণের গ্রাফ নামতে থাকে। নতুন করে জনজীবন স্বাভাবিক হতে শুরু করে। অনেক শহরেই উঠে গেছিল লকডাউন। এই অবস্থায় নতুন করে আশঙ্কার কারণ হয়ে উঠল হারবিন। অনেকেই বলছেন, হারবিন চিনের করোনার নতুন এপিসেন্টার হতে চলেছে খুব শিগগিরি।

```