Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করোনার নতুন ঢেউ আসবে জুনে! কোন প্রজাতির সংক্রমণের ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা

দ্য ওয়াল ব্যুরো: কোভিড (covid) মহামারীর আরেকটি ঢেউ কি আসতে পারে? একজন শীর্ষ চিনা বিশেষজ্ঞ দাবি করেছেন যে জুনের শেষে করোনার একটি নতুন তরঙ্গ আসতে পারে যা ৬ কোটির বেশি মানুষকে সংক্রমিত করতে পারে। দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝুতে চিনা

করোনার নতুন ঢেউ আসবে জুনে! কোন প্রজাতির সংক্রমণের ভয় পাচ্ছেন বিজ্ঞানীরা

শেষ আপডেট: 24 May 2023 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিড (covid) মহামারীর আরেকটি ঢেউ কি আসতে পারে? একজন শীর্ষ চিনা বিশেষজ্ঞ দাবি করেছেন যে জুনের শেষে করোনার একটি নতুন তরঙ্গ আসতে পারে যা ৬ কোটির বেশি মানুষকে সংক্রমিত করতে পারে। দক্ষিণ চিনের গুয়াংডং প্রদেশের গুয়াংঝুতে চিনা ভাইরাস বিশেষজ্ঞ ঝং নানশানও দাবি করেছেন যে করোনাভাইরাসের এক্সবিবি ভ্যারিয়ান্ট নতুন করে হামলা করতে পারে। বিশ্বজুড়ে ফের ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ।

নানশান বলেছেন, মে মাসের শেষ থেকে জুন অবধি ফের করোনার নতুন ঢেউ আসতে পারে। এর ফলে প্রতি সপ্তাহে সংক্রমণের সংখ্যা প্রায় ৪ কোটিতে পৌঁছবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইসাসও বলেছেন, আরও ভয়ঙ্কর মহামারীর মুখে পড়তে পারে বিশ্ব। ভাইরাস বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন ভ্যারিয়ান্ট হল করোনা এক্সবিবি (XBB) প্রজাতির জিনগতভাবে পরিবর্তিত (Genetically Mutated) রূপ। এই প্রজাতিকে ওমিক্রনের এক্সবিবি উপরূপেরই নিকট আত্মীয় বলা যেতে পারে। ওমিক্রনের BA.2.10.1 এবং BA.2.75 উপপ্রজাতির সঙ্গে এর অনেক মিল আছে। বিশেষজ্ঞদের তাই অনুমান, ওই দুই উপপ্রজাতি বদলে গিয়েই এই নয়া রূপ তৈরি করেছে।

ঘূর্ণিঝড় উঠেছে ইউরেনাসে, পাক দিয়ে উঠছে হাওয়া, প্রথমবার অবিশ্বাস্য দৃশ্য দেখল নাসা

বিশেষজ্ঞরা বলছেন, জিনগত বিন্যাসের বদল হবে। মানুষের শরীরে ছড়াতে হলে ভাইরাসকে সংখ্যায় বাড়তে হবে, তাই দ্রুত তার বিভাজন হবে। আর যত বেশি বিভাজন হবে ততই ভাইরাস নিজেকে নতুন করে গড়েপিটে নেবে। সংক্রামক থেকে অতি সংক্রামক হয়ে উঠবে।


```