Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

China Plane : কীভাবে ভেঙে পড়ল বিমান, তদন্তের নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট

দ্য ওয়াল ব্যুরো : সোমবার চায়না ইস্টার্ন প্যাসেঞ্জার জেটের একটি বিমান দক্ষিণ-পশ্চিম চিনে (China Plane) ভেঙে পড়ে। বিমানে ন’জন কর্মী ও ১২৩ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের ধ্বংসস্তূপে প্রাণের কোনও (China Plane) চিহ্ন ন

China Plane : কীভাবে ভেঙে পড়ল বিমান, তদন্তের নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট

শেষ আপডেট: 21 March 2022 12:04

দ্য ওয়াল ব্যুরো : সোমবার চায়না ইস্টার্ন প্যাসেঞ্জার জেটের একটি বিমান দক্ষিণ-পশ্চিম চিনে (China Plane) ভেঙে পড়ে। বিমানে ন’জন কর্মী ও ১২৩ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানের ধ্বংসস্তূপে প্রাণের কোনও (China Plane) চিহ্ন নেই। বিমান ধ্বংসের কথা শুনে ‘ব্যথিত হয়েছেন’ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (China Plane)। তিনি দুর্ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

চিনের সরকারি মিডিয়া জানিয়েছে, গুয়াংশি অঞ্চলে উঝোউ শহরের অল্প দূরে বিমানটি ভেঙে পড়ে (China Plane)। স্থানীয় এক গ্রামবাসী জানিয়েছেন, বিমানটি টুকরো টুকরো হয়ে গিয়েছে।

চিনের অসামরিক বিমান চলাচল মন্ত্রক থেকে বলা হয়, যেখানে বিমানটি ভেঙে পড়েছে, সেখানকার উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী দল। সোমবার স্থানীয় সময় দুপুর একটা বেজে ১১ মিনিটে বিমানটি কুনমিং থেকে গুয়াংঝৌ-এর উদ্দেশে উড়ে গিয়েছিল। দু’টো বেজে ২২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি তখন ৩২২৫ ফুট উচ্চতায় ছিল। তিনটে বেজে পাঁচ মিনিটে তার গুয়াংঝৌ বিমান বন্দরে নামার কথা ছিল।

আকাশপথে নিরাপত্তা (China Plane)

আকাশপথে নিরাপত্তার ক্ষেত্রে গত এক দশকে চিনের উড়ান শিল্প আছে এক নম্বরে। এভিয়ান সেফটি নেটওয়ার্ক অনুযায়ী চিনে শেষবার প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছিল ২০১০ সালে। সেবার হেনান এয়ারলাইন্সের একটি ই-১৯০ বিমান ইচুন বিমান বন্দরের কাছে ভেঙে পড়ে। বিমানের ৯৬ জন যাত্রীর মধ্যে ৪৪ জন নিহত হয়েছিলেন।

আরও পড়ুন : যাত্রী-সহ লঞ্চ ডুবল জাহাজের ধাক্কায়! বাংলাদেশের নদীতে মৃত ৫, দেখুন হাড় হিম করা ভিডিও


```