Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিলাবল ফের সরব কাশ্মীর নিয়ে, শ্রীনগরে জি-২০’র সম্মেলনে যোগ দিচ্ছে না চিন

দ্য ওয়াল ব্যুরো: শ্রীনগরে সোমবার থেকে তিনদিনের জন্য অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ ভুক্ত দেশগুলির পর্যটন বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠক। জি-২০ সদস্য দেশ চিন শ্রীনগরের সম্মেলনে যোগ দিচ্ছে না (China not attending G-20 summit)। তারা এর আগে অরুণাচলপ্

বিলাবল ফের সরব কাশ্মীর নিয়ে, শ্রীনগরে জি-২০’র সম্মেলনে যোগ দিচ্ছে না চিন

শেষ আপডেট: 22 May 2023 05:16

দ্য ওয়াল ব্যুরো: শ্রীনগরে সোমবার থেকে তিনদিনের জন্য অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ ভুক্ত দেশগুলির পর্যটন বিষয়ক ওয়ার্কিং কমিটির বৈঠক। জি-২০ সদস্য দেশ চিন শ্রীনগরের সম্মেলনে যোগ দিচ্ছে না (China not attending G-20 summit)। তারা এর আগে অরুণাচলপ্রদেশে আয়োজিত বৈঠকেও অংশ নেয়নি।

তিন দিনের এই বিশেষ সম্মেলন শ্রীনগরে নির্বিঘ্নে সম্পন্ন করা ভারতের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। বিদেশি অতিথিদের বৈঠকের পাশাপাশি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার কথা। উদ্যোগ ভেস্তে দিয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি। আবার বিগত কয়েকদিনে জঙ্গি দমনে সফলও হয়েছে ভারতীয় বাহিনী। শ্রীনগরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

এরই মধ্যে কাশ্মীর নিয়ে সুর চড়িয়েছেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো (Bilawal Bhutto)। তিনদিনের সফরে তিনি পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে গিয়েছেন। সোমবার সেখানকার বিধানসভায় সম্মানিত অতিথি হিসাবে ভাষণ দেবেন বিলাবল। আজাদ কাশ্মীরে পৌঁছেই পাক বিদেশ মন্ত্রী শ্রীনগরে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ দেশগুলির পর্যটন বিকাশ সংক্রাম্ত ওয়ার্কিং কমিটির সম্মেলন নিয়ে সরব হন। বলেন, ‘এই সম্মেলন বেআইনি। রাষ্ট্রপুঞ্জের ঘোষণার পরিপন্থী।’ একই সঙ্গে কাশ্মীরি জনতার হৃদয় ছোঁয়ার চেষ্টা করেছেন তিনি। তুলেছেন জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিষয়টিও।

গতমাসেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন বিলাবল। গোয়ায় অনুষ্ঠিত সেই সম্মেলনের ফাঁকেও কাশ্মীর নিয়ে মুখ খুলেছিলেন। দু-দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির দায় নয়া দিল্লির উপর চাপিয়ে দিয়ে বলেছিলেন, ‘ভারতকে কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে দিতে হবে।’

জি-২০ সদস্য নয় পাকিস্তান। সে দেশের এই সম্মেলনে যোগদানের প্রশ্ন নেই। কূটনৈতিক মহল মনে করছে, এই সম্মেলনকে সামনে রেখেও ভারত বিরোধিতায় হাত মিলিয়েছে চিন ও পাকিস্তান। অরুণাচলকে নিজেদের ভূমি বলে দাবি করে আসছে বেজিং। সেই কারণে ইটানগরের সম্মেলন বয়কট করে তারা।

আবার জম্মু-কাশ্মীর ভারতের অংশ বিতর্কিত বলে দাবি করা পাকিস্তানের পাশে থাকার বার্তা দিতে শ্রীনগরের সম্মেলনেও থাকছে না চিন। সৌদি আরব এবং তুর্কিও যোগ দিচ্ছে না। সদস্য না হলেও সম্মেলনে আমন্ত্রিত ইজিপ্ট। শ্রীনগরে তারাও যোগ দিচ্ছে না বলে খবর। এই দেশগুলির পিছনেও চিন ও পাকিস্তানের মদত কাজ করছে বলে কূটনৈতিক মহল মনে করছে।

শ্রীনগরে ভারত যখন আন্তর্জাতিক সম্মেলন করতে চলেছে তখন পাক অধিকৃত কাশ্মীরিদের মন জয় করতে গিয়েছেন বিলাবল। শ্রীনগরে সম্মেলন চলবে তিনদিন। অদূরে পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরে নানা কর্মসূচিতে তিন দিন ধরে অংশ নেবেন পাক বিদেশমন্ত্রী।

শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল ব্যাহত! সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা


```