Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অফিসের লাকি ড্র, ৩৬৫ দিনের সবেতন ছুটি 'পুরস্কার' পেলেন কর্মী

দ্য ওয়াল ব্যুরো: অফিসের বাৎসরিক নৈশভোজ চলছিল। সেই উপলক্ষেই সেখানে ছিল সংস্থার কর্মীদের জন্য লাকি ড্র-এর (Lucky draw) ব্যবস্থা। তাতেই সেরা পুরস্কার জিতে নিলেন এক কর্মচারী। আর সেই পুরস্কার হিসেবে তিনি যা পেলেন, তাতে তাঁর সংস্থার তো বটেই, দেশ

অফিসের লাকি ড্র, ৩৬৫ দিনের সবেতন ছুটি 'পুরস্কার' পেলেন কর্মী

শেষ আপডেট: 15 April 2023 07:50

দ্য ওয়াল ব্যুরো: অফিসের বাৎসরিক নৈশভোজ চলছিল। সেই উপলক্ষেই সেখানে ছিল সংস্থার কর্মীদের জন্য লাকি ড্র-এর (Lucky draw) ব্যবস্থা। তাতেই সেরা পুরস্কার জিতে নিলেন এক কর্মচারী। আর সেই পুরস্কার হিসেবে তিনি যা পেলেন, তাতে তাঁর সংস্থার তো বটেই, দেশ তথা বিশ্বজুড়ে সমস্ত চাকুরিজীবী মানুষের কাছে ইর্ষার পাত্র হয়ে উঠেছেন তিনি। লাকি ড্র-এর গ্র্যান্ড প্রাইজ হিসেবে তিনি জিতে নিয়েছেন ৩৬৫ দিন অর্থাৎ আস্ত একটা বছরের ছুটি। তাও আবার সবেতন (365 Days Of Paid Leave)!

অবাক করা ঘটনাটি ঘটেছে চিনের (China) গুয়ানদংয়ের শেনঝেন এলাকায়। ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, নিম ডেনিম এবং সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি তাঁর স্ত্রী এবং কন্যাকে নিয়ে চেয়ারে বসে রয়েছেন। তাঁর হাতে একটি বিশালাকার চেক, যাতে লেখা, '৩৬৫ দিনের সবেতন ছুটি।'

https://twitter.com/NewsBFM/status/1646839718565531648?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1646839718565531648%7Ctwgr%5E3a7039f1bbaa3105100ffef56828565cb734ed50%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cnbctv18.com%2Fworld%2Fchinese-man-wins-365-days-of-paid-leave-at-lucky-draw-in-office-party-16406561.htm

জানা গেছে, কোভিডের জন্য গত তিন বছর সংস্থাটির বার্ষিক নৈশভোজ বন্ধ ছিল। তবে অতিমহামারীর প্রকোপ খানিক কমতেই চলতি বছর ৯ এপ্রিল বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয় সংস্থায়। সেখানেই ওই লাকি ড্র-এর বন্দোবস্ত করা হয়েছিল। তাতেই অবিশ্বাস্য পুরস্কারটি জিতে নেন ওই কর্মী। কিন্তু তারপর নিজের চোখ এবং ভাগ্য, কোনওটিকেই বিশ্বাস করতে পারছিলেন না তিনি। বারবার তিনি জিজ্ঞেস করছিলেন, 'এটা কি সত্যি?'

https://twitter.com/kerrya11en/status/1646058128021004289?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1646058128021004289%7Ctwgr%5E3a7039f1bbaa3105100ffef56828565cb734ed50%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cnbctv18.com%2Fworld%2Fchinese-man-wins-365-days-of-paid-leave-at-lucky-draw-in-office-party-16406561.htm

তিনি একা নন, একই রকম হতভম্ব অবস্থা ওই কর্মীর বস সহ সংস্থার অন্যান্যদেরও।

সূত্রের খবর লাকি ড্র-এর চিরকুট তোলার জন্য যে পাত্রটি ছিল, পুরস্কার এবং মজার ছলে শাস্তি-দুইয়েরই ব্যবস্থা ছিল তাতে। শাস্তির মধ্যে ছিল, ওয়েটার হিসেবে সকলকে খাবার পরিবেশন করা, কিংবা ঘরে তৈরি 'বিশেষ' শরবত পান করা।

পুরস্কার হিসেবে কেউ কেউ দুদিন কিংবা তিনদিনের ছুটি পেয়েছেন। তবে জ্যাকপট জিতেছেন ওই কর্মী। একদিন দুদিন নয়, একেবারে গোটা একটা বছরের ছুটি!

সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়িয়ে পড়তেই হতবাক নেটিজেনরা। অনেকেই বিষয়টি বিশ্বাস করেননি। তাঁদের দাবি, এটি সংস্থার তরফে করা নিছকই একটি মজা। তবে অনেকেই আবার ওই সংস্থায় চাকরি খুঁজছেন। কোনও শূন্যপদ রয়েছে কিনা, সে ব্যাপারে ইতিমধ্যেই খোঁজ শুরু করে দিয়েছেন তাঁরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মেয়ের গলা নকল করে ফোন অপহরণকারীদের! ধরতেই পারলেন না মা


```