Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চন্দ্রযান নিয়ে নীরব চিন, তবে শি’র সঙ্গে ‘সৌজন্য’ মোদীর

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযানের (Chandrayaan3) সফল অবতরণ নিয়ে রাষ্ট্রপতি দৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। তাঁদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রে

চন্দ্রযান নিয়ে নীরব চিন, তবে শি’র সঙ্গে ‘সৌজন্য’ মোদীর

শেষ আপডেট: 24 August 2023 10:42

দ্য ওয়াল ব্যুরো: চন্দ্রযানের (Chandrayaan3) সফল অবতরণ নিয়ে রাষ্ট্রপতি দৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা। তাঁদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটেশের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভুটানের প্রধানমন্ত্রী লোতায় শেরিং উল্লেখযোগ। আরও অনেক দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীরা ভারতের এই বিরল সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু চিনের (China) প্রেসিডেন্ট শি জিং পিন (Xi Jinping)দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে অংশ নিলেও ভারতের চন্দ্রযান বিক্রমের চাঁদে সফল অবতরণ নিয়ে একটি শব্দও এখনও পর্যন্ত খরচ করেননি। ব্রিকস সম্মেলনে (BRICS) যোগ দিতে গত মঙ্গলবার থেকে শি এবং মোদী জোহানেসবার্গে রয়েছেন। দু’জনে ইতিমধ্যে দু’টি বৈঠকে হাজির ছিলেন।

https://twitter.com/ANI/status/1694628404916781377
তবে নীরবতা ভেঙে বৃহস্পতিবার দুই রাষ্ট্রপ্রধানকে কথা বলতে দেখা গিয়েছে। ব্রিকস (ব্রাজিল রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকা) সম্মেলনের বৃহস্পতিবার শেষ হচ্ছে। সমাপ্তি বৈঠকে যোগ দিতে নিজেদের আসনের দিকে যাওয়ার সময় সামান্য কথা হয় শি (China) ও মোদীর মধ্যে। যদিও কূটনৈতিক দিক থেকে এক আলাপকে ‘সৌজন্য’ হিসাবে গণ্য করা হয় না। দু’জন মুখোমুখি হলে যে মৌখিক ভদ্রতা করতে হয়, তেমনই বাক্য বিনিময় হয়েছে বলে খবর।

সংবাদ সংস্থার টুকরো ভিডিও’তে দেখা যাচ্ছে, মোদী নিজের আসনের দিকে এগিয়ে যাচ্ছেন। এক কদম পিছনে থাকা চিনের প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে কিছু বলছেন। মোদী কথার জবাব দিচ্ছেন। দুই নেতার ক্ষণিকের কথাবার্তার ভিডিও দু দেশেই ছড়িয়ে পড়েছে। দু’জনের সঙ্গেই দো-ভাষিরা ছিলেন। এর আগে গত বছর ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলনে মোদী ও শি নৈশভোজ শুরুর আগে এক পাশে দাঁড়িয়ে দু-দণ্ড হাসিমুখে কথা বলেছিলেন। কিন্তু কূটনৈতিক উদ্যোগে আনুষ্ঠানিক আলোচনা বন্ধ প্রায় আড়াই বছর।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও নরেন্দ্র মোদী

আসলে জোহানেসবার্গে মোদী ও শি’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে দুই দেশের কূটনীতিকেরাই আলোচনা চালাচ্ছিলেন। একই সঙ্গে সীমান্ত বিরোধী নিয়ে লাদাখে দুই দেশের সেনা পর্যায়ের বৈঠকও চলছে। তবে শেষ পর্যন্ত দুই রাষ্ট্রপ্রধানের একান্তে মিলিত হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

ব্রিকসের বুধবারের বৈঠকের ফাঁকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে গিয়ে তাঁকে চন্দ্রযানের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার বৈঠকের সূচনা ভাষণেই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট চন্দ্রযানের সাফল্যের জন্য ভারত এবং প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানান। ব্রিকসের এই সম্মেলনে সশরীরে হাজির হননি রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে তাঁর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

চন্দ্রযানের সাফল্যে ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রীর। জোহানেসবার্গে।

ব্রিকসে এবার নতুন দেশকে সদস্য করার বিষয়ে কথা হয়েছিল আগেই। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ঘোষণা করেন, এই সম্মেলনে ছয়টি দেশকে সদস্য করার সিদ্ধান্ত হয়েছে। এই দেশগুলি হল, আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী। প্রধানমন্ত্রী মোদী পরে এই ছয় দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা জানান। নতুন দেশগুলির সদস্যপদ কার্যকর হবে ১ জানুয়ারি থেকে।

আরও পড়ুন: চাঁদের দক্ষিণ মেরুতেই কেন নামল চন্দ্রযান, বুঝিয়ে বললেন ইসরোর চেয়ারম্যান


```