Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

এবারও মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণায় বাধা দেবে চিন

Normal 0 false false false EN-US X-NONE X-NONE

এবারও মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণায় বাধা দেবে চিন

শেষ আপডেট: 13 March 2019 16:05

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামায় জঙ্গি হানার দায়িত্ব স্বীকার করেছে সন্ত্রাসবাদী সংগঠন জইশ ই মহম্মদ। তবু সেই সংগঠনের নেতা মৌলানা মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করতে দেবে না চিন। বুধবার চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র তেমনই ইঙ্গিত দিয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকা প্রস্তাব পেশ করেছে, মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে তার ওপরে বিধিনিষেধ জারি করা হোক। সেই প্রস্তাব পাশ হওয়ার জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিনের সম্মতি জরুরি। এর আগে তিনবার মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার উদ্যোগ আটকে দিয়েছে চিন। চতুর্থবার যখন একই প্রস্তাব এসেছে তখন চিনা সরকারের মুখপাত্র বলেছেন, আমরা চাই নিরাপত্তা পরিষদে এমন সিদ্ধান্ত নেওয়া হোক যাতে সব পক্ষের সম্মতি আছে। মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণায় পাকিস্তানের সম্মতি কখনই ছিল না। সুতরাং সব পক্ষের সম্মতি নিয়ে মাসুদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করা বাস্তবে সম্ভব নয়। নিরাপত্তা পরিষদে কোনও প্রস্তাব পেশ হওয়ার পরে আপত্তি জানানোর জন্য নির্দিষ্ট সময় পাওয়া যায়। মাসুদ সম্পর্কে যে প্রস্তাব পেশ হয়েছে, তাতে আপত্তি জানানোর সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার মধ্যেই চিনকে জানাতে হবে, এসম্পর্কে তাদের অবস্থান কী। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং বলেছেন, আমি শুধু বলতে পারি, চিন দায়িত্বশীল অবস্থান নেবে। লু কাংকে প্রশ্ন করা হয়, আপনারা কি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলেছেন? তিনি বলেন, আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই। আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছি। আমরা চাই যথাযথভাবে এই সমস্যার সমাধান হোক। পর্যবেক্ষক মহলের ধারণা, লু কাং ইঙ্গিত দিয়েছেন, তাঁরা ফের মাসুদের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে বাধা দেবেন। কিছুদিন আগেই চিনের উপ বিদেশমন্ত্রী কং শুয়ানইউ পাকিস্তানে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসেন। সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া এবং পাকিস্তান সরকারের অন্যান্য কর্তার সঙ্গেও তাঁর কথা হয়। গত শনিবার ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সব সদস্য রাষ্ট্রই জানে, পাকিস্তানে জইশ ই মহম্মদের প্রশিক্ষণ শিবির আছে। মাসুদ আজহারও যে পাকিস্তানে থাকেন, তাও সকলে জানে। আমরা সব সদস্য রাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে।

```