ফের ডোকলামে রাস্তা বানাচ্ছে চিন, বলল আমেরিকা
দ্য ওয়াল ব্যুরো : চিন নিঃশব্দে ফিরে গিয়েছে ডোকলামের বিতর্কিত এলাকায়। রাস্তাও তৈরি করছে। কিন্তু ভারত বা ভুটান কেউ কিছু বলেনি। আমেরিকার কংগ্রেসের শুনানিতে একথা জানিয়েছেন বিদেশ দফতরের সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস ।
তাঁর কথায়, হিমালয়ের ওপরে এক
শেষ আপডেট: 26 July 2018 11:54
দ্য ওয়াল ব্যুরো : চিন নিঃশব্দে ফিরে গিয়েছে ডোকলামের বিতর্কিত এলাকায়। রাস্তাও তৈরি করছে। কিন্তু ভারত বা ভুটান কেউ কিছু বলেনি। আমেরিকার কংগ্রেসের শুনানিতে একথা জানিয়েছেন বিদেশ দফতরের সহকারী সচিব অ্যালিস জি ওয়েলস ।
তাঁর কথায়, হিমালয়ের ওপরে একাধিকবার বিরোধে জড়িয়েছে ভারত ও চিন । শেষবার বিরোধ হয়েছিল ডোকলাম নিয়ে । চিন ও ভুটানের মধ্যে অবস্থিত ডোকলাম উপত্যকায় বেআইনিভাবে রাস্তা বানাচ্ছিল চিনের পিপলস লিবারেশন আর্মি । ভারত তীব্র প্রতিবাদ করে । কয়েকমাস পরে উভয় দেশই ওই এলাকা থেকে চলে আসে । কিন্তু পরে চিন নিঃশব্দে ডোকলামে ফিরে গিয়ে আবার রাস্তা বানাতে শুরু করেছে । ভারত বা ভুটান তাকে থামানোর জন্য কিছু করেনি । এই ঘটনা আমাকে দক্ষিণ চিন সাগরের কথা মনে করিয়ে দেয় ।
চিন দাবি করেছে, পুরো চিন উপসাগর তাদের সম্পত্তি । তার প্রতিবাদ জানিয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপিন্স, ব্রুনেই এবং তাইওয়ান । আমেরিকার সহকারী বিদেশ সচিব ডোকলামের কথা বলতে গিয়ে ওই প্রসঙ্গ টেনে এনেছেন ।