Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনের রণংদেহি ঘোষণা: তাইওয়ানকে ঘিরে চলবে সেনা মহড়া, কড়া বার্তা আমেরিকাকে

দ্য ওয়াল ব্যুরো: বুধবার তাইওয়ানের (Taiwan) প্রেসিডেন্ট সাই ইং ওয়েন আমেরিকা সফর সেরে ফিরেছেন। তারপরেই তাইওয়ানকে ঘিরে সেনা মহড়ার কথা ঘোষণা করে দিল চিনের পিপলস লিবারেশন আর্মি (China)। লাল ফৌজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, শনিবার থেকে তিন

চিনের রণংদেহি ঘোষণা: তাইওয়ানকে ঘিরে চলবে সেনা মহড়া, কড়া বার্তা আমেরিকাকে

শেষ আপডেট: 8 April 2023 03:10

দ্য ওয়াল ব্যুরো: বুধবার তাইওয়ানের (Taiwan) প্রেসিডেন্ট সাই ইং ওয়েন আমেরিকা সফর সেরে ফিরেছেন। তারপরেই তাইওয়ানকে ঘিরে সেনা মহড়ার কথা ঘোষণা করে দিল চিনের পিপলস লিবারেশন আর্মি (China)। লাল ফৌজের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, শনিবার থেকে তিন দিন তাইওয়ানকে ঘিরে আকাশে এবং জলপথে মহড়া দেবে পিএলএ।

বেজিংয়ের এ হেন সিদ্ধান্তকে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবেই দেখছে হোয়াইট হাউস। মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাককার্থির সঙ্গে দেখা করেছিলেন তাইওয়ান প্রেসিডেন্ট। সেই বৈঠকের পর তাইওয়ানের স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন কেভিন। তারপরেই এ হেন সিদ্ধান্ত নিল চিন।

গত অগস্টে যখন তাইওয়ান সফরে পৌঁছেছিলেন তৎকালীন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সেই সময়েও রণংদেহি মেজাজ দেখিয়েছিল চিন। দেখা গিয়েছিল, ট্রাকে করে যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছে তাইওয়ান সীমান্তের দিকে। কয়েকশো ট্যাঙ্ক সীমান্তে দাঁড় করিয়ে দেয় চিন।

এমনিতেই চিনের আর্থিক অবস্থা সংকটের মধ্যে রয়েছে। অনেকের মতে, হতে পারে, ঘরোয়া অর্থনীতি নিয়ে কমিউনিস্ট পার্টি যে সংকটের মধ্যে পড়েছে তা থেকে নজর ঘোরাতে তাইওয়ানের বিরুদ্ধে এ হেন পদক্ষেপ করে জাতীয়তাবাদী আবেগ তৈরি করতে চাইছে শি জিন পিং-এর চিন।

চিন বনাম তাইওয়ান, দীর্ঘ এই সংঘাতের কারণ কী? দ্বীপরাষ্ট্রের পাশে কেন আমেরিকা?


```