Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

খাঁচা থেকে বেরিয়ে পড়ল শিম্পাঞ্জি! ঘুরে বেড়িয়ে জল খেল সে, হুলুস্থূল কাণ্ড চিড়িয়াখানায়

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল হইহই কাণ্ড আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। সাড়ে দশটা নাগাদ হঠাৎ করেই খাঁচার বাইরে বেরিয়ে চলে আসে এক ছোট শিম্পাঞ্জি (Chimpanzee)। তখন বাইরে দর্শক রয়েছেন বেশ কিছু। এর মধ্যে শিম্পাঞ্জির বেরিয়ে পড়ার খবর পেয়েই

খাঁচা থেকে বেরিয়ে পড়ল শিম্পাঞ্জি! ঘুরে বেড়িয়ে জল খেল সে, হুলুস্থূল কাণ্ড চিড়িয়াখানায়

শেষ আপডেট: 13 June 2022 08:04

দ্য ওয়াল ব্যুরো: সকাল সকাল হইহই কাণ্ড আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। সাড়ে দশটা নাগাদ হঠাৎ করেই খাঁচার বাইরে বেরিয়ে চলে আসে এক ছোট শিম্পাঞ্জি (Chimpanzee)। তখন বাইরে দর্শক রয়েছেন বেশ কিছু। এর মধ্যে শিম্পাঞ্জির বেরিয়ে পড়ার খবর পেয়েই চিড়িয়াখানা কর্তৃপক্ষ শিম্পাঞ্জির খাঁচার (Cage) সামনে এসে প্রথমে দর্শকদের সরায়। দ্রুত বন্ধ করা হয় মেন গেট। এর পরে শিম্পাঞ্জিকে ধরার জন্য বেশ খানিকক্ষণ চেষ্টা করার পরে ঘুমপাড়ানি গুলি মেরে বাগে আনা হয় তাকে। আপাতত সে খাঁচার মধ্যে দিব্যি আছে।

চি়ড়িয়াখানা সূত্রের খবর, শিম্পাঞ্জিটির নাম বুড়ি। অন্যদিনের মতোই এদিন সকালে তাকে খাবার দিতে ঢুকেছিলেন চিড়িয়াখানার কর্মীরা। তখনই কোনওভাবে খাঁচার গেট খোলা পেয়ে সে বেরিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, খাঁচার একদিক দিয়ে বেরিয়ে যায় শিম্পাঞ্জিটি। খাঁচা থেকে বেরিয়ে শিম্পাঞ্জিটি ঘুরতে থাকে, জলাশয় থেকে জলও খায়।

জানা গেছে, এই প্রথম নয়। দিন কয়েক আগেও একই ভাবে খাঁচা থেকে বেরিয়ে গিয়েছিল বুড়ি। যদিও তার খাঁচার বাইরে বিদ্যুৎ সংযোগ দেওয়া তার রয়েছে, তবু তার পরোয়া নেই। এবার ওই তারের বেড়ার বিদ্যুতের ভোল্ট বাড়ানোর চিন্তাভাবনাও করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

গ্রীষ্মের ছুটি বাড়ল, কবে খুলবে স্কুল, জানাল শিক্ষা দফতর


```