Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে গেল ট্রাক! বিহারে ৪ শিশু-সহ মৃত্যু ১২ জনের

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা বিহারে (Bihar accident)। ধর্মীয় শোভাযাত্রা (religious procession) চলাকালীন তাতে ধাক্কা মারল ট্রাক। তার জেরেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১২ জনের। মৃতদের মধ্যে রয়েছে মহিলা এবং শিশুরাও। ঘটনাটি ঘটে

নিয়ন্ত্রণ হারিয়ে ধর্মীয় শোভাযাত্রায় ঢুকে গেল ট্রাক! বিহারে ৪ শিশু-সহ মৃত্যু ১২ জনের

শেষ আপডেট: 21 November 2022 02:47

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা বিহারে (Bihar accident)। ধর্মীয় শোভাযাত্রা (religious procession) চলাকালীন তাতে ধাক্কা মারল ট্রাক। তার জেরেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১২ জনের। মৃতদের মধ্যে রয়েছে মহিলা এবং শিশুরাও।

ঘটনাটি ঘটেছে রবিবার রাত ন'টা নাগাদ বিহারের বৈশালী জেলায়। সূত্রের খবর, স্থানীয় উপাস্য 'ভূমিয়া বাবা'র পুজো উপলক্ষে রাস্তার ধারে একটি অশ্বত্থ গাছের কাছে জমায়েত করেছিলেন পুণ্যার্থীরা। সেই সময় পাশের রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি ট্রাক।গাছটির কাছে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি, তারপর সরাসরি ধাক্কা মারে শোভাযাত্রায় অংশ নেওয়া পুন্যার্থীদের।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। আহত হন বহু মানুষ। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয় আরও তিন জনের। নিহতদের মধ্যে অন্তত চারটি শিশু রয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের পাটনার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জেলা প্রশাসনকে ঠিকমতো চিকিৎসার বন্দোবস্ত করতে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা নির্দেশ দিয়েছেন তাঁরা।

ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

পরপর ৪৮টি গাড়িতে ধাক্কা ট্যাঙ্কারের! পুনে-বেঙ্গালুরু হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা


```