Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

আরও একসপ্তাহ মায়ের কাছে থাকার ছাড়পত্র! কোর্টে বাবার কোল থেকে ঝাঁপিয়ে মায়ের কাছে গিয়েছিল

প্রায় এক বছরের ব্যবধানে মাকে দেখতে পেয়ে খুশিতে ভরে উঠেছিল দু'চোখ। মুখে ফুটেছিল হাসি।

আরও একসপ্তাহ মায়ের কাছে থাকার ছাড়পত্র! কোর্টে বাবার কোল থেকে ঝাঁপিয়ে মায়ের কাছে গিয়েছিল

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 18 June 2024 15:26

দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক বছরের ব্যবধানে মাকে দেখতে পেয়ে খুশিতে ভরে উঠেছিল দু'চোখ। মুখে ফুটেছিল হাসি। এজলাসের মধ্যেই বাবার কোল থেকে লাফিয়ে মায়ের কোলে চলে গিয়েছিল সে। একরত্তি ওই শিশুকে আরও একসপ্তাহ মায়ের কাছে থাকার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, আপাতত গরমের ছুটি চলাকালীন শিশু মায়ের কাছে থাকবে। চাইলে এর মাঝে শিশুটির বাবা তার সঙ্গে দেখা করে আসতে পারেন। ২৩ জুন শিশুটিকে নিজের কাছে নিয়ে যেতে পারবেন তার বাবা। ২ জুলাই ফের মামলার শুনানি হবে।

আদালত সূত্রের খবর, দাম্পত্য কলহ মিটিয়ে নেওয়ার জন্য এদিনও শিশুটির বাবাকে বোঝান বিচারপতি। যদিও ওই ব্যক্তি জানান, তিনি তাঁর স্ত্রীর সঙ্গে আর থাকতে চান না। কারণ, স্ত্রী তার পরিবারের নামে মিথ্যে মামলা করেছিলেন। স্ত্রী তাঁকে মারধর করতেন বলেও আগের দিন আদালতে অভিযোগ করেছিলেন ওই ব্যক্তি।

গত শুক্রবার আদালতে মহিলা অবশ্য জানিয়েছিলেন, সন্তানকে ফিরে পেতে তিনি আবারও স্বামীর সঙ্গে ঘর করতে রাজি রয়েছেন।

স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ বিবাহ বিচ্ছেদে গড়িয়েছে বছর খানের আগেই। পাঁচ বছরেরছোট্ট শিশুকে নিজের কাছে রাখতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মা। ওই মামলাতেই গত শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা তিনদিনের জন্য শিশু কন্যাকে মায়ের কাছে রাখার নির্দেশ দিয়েছিলেন। এদিন সেই সময়সীমা আরও বাড়ল। 


```