Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশু চুরি করে দালালের মাধ্যমে বিক্রি! খাস কলকাতায় হদিশ পাচার চক্রের, গ্রেফতার ৪

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় শিশু পাচার চক্রের হদিশ মিলল খাস কলকাতায় (Child trafficking in Kolkata)। কলকাতার আনন্দপুর এলাকা থেকে শিশু চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, জেলা বা ক

শিশু চুরি করে দালালের মাধ্যমে বিক্রি! খাস কলকাতায় হদিশ পাচার চক্রের, গ্রেফতার ৪

শেষ আপডেট: 1 August 2023 07:20

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় শিশু পাচার চক্রের হদিশ মিলল খাস কলকাতায় (Child trafficking in Kolkata)।

কলকাতার আনন্দপুর এলাকা থেকে শিশু চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, জেলা বা কলকাতা থেকে শিশু চুরি করে এনে শহরে দালাল চক্রের মাধ্যমে বিক্রি করত পাচারকারীরা (Child trafficking in Kolkata)।

কীভাবে এই পাচারচক্র সামনে আসে?

জানা গেছে, আনন্দপুরের এক নিঃসন্তান দম্পতি বেশ কয়েকদিন ধরে শিশু নেবে বলে খোঁজ করছিলেন। সেসময়ই একজন এসে তাঁদের একটি সন্তান দিয়ে যান। বিশাল অঙ্কের টাকার বিনিময়ে ওই দম্পতিকে শিশুটি বিক্রি করে ওই ব্যক্তি। প্রথমে সন্দেহ না হলেও পরে দম্পত্তির সন্দেহ হয় যে, শিশুটি চুরি করে এনে বিক্রি করা হয়েছে। বোঝামাত্রই আনন্দপুর থানায় গিয়ে অভিযোগ জানান ওই দম্পতি।

দম্পতির অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ। তারপরই পুলিশ বুঝতে পারে এটা শিশু পাচারচক্রের কাজ। এই চক্র মূলত ফুটপাতের শিশুদের তুলে নিয়ে গিয়ে পাচার করে, বলে পুলিশ সূত্রে খবর। জেলা থেকে কলকাতা-- সর্বত্র ছড়িয়ে আছে এই চক্র। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে এই চক্রের মূল শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন: সাত সকালে রেড রোডে দুর্ঘটনা, ফোর্ট উইলিয়ামের দেওয়াল ভেঙে ঢুকে গেল ট্যাঙ্কার, জখম চালক


```