Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাড়ির উঠোন থেকে চুরি হয়ে গেল শিশু! বাঁকড়ায় উত্তেজনা

ঘরের উঠোনে বাচ্চাকে বসিয়ে দোকানে গেছিলেন মা। সেই ফাঁকে চোখের নিমেষ উধাও হয়ে গেল সন্তান। এমন ঘটনা ঘটে গেল বাঁকড়া পুলিশ ফাঁড়ির কাছে।

বাড়ির উঠোন থেকে চুরি হয়ে গেল শিশু! বাঁকড়ায় উত্তেজনা

শেষ আপডেট: 1 December 2023 19:22

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ঘরের উঠোনে বাচ্চাকে বসিয়ে দোকানে গেছিলেন মা। সেই ফাঁকে চোখের নিমেষ উধাও হয়ে গেল সন্তান। এমন ঘটনা ঘটে গেল বাঁকড়া পুলিশ ফাঁড়ির কাছে। 

জানা গিয়েছে, বাঁকড়া পুলিশ ফাঁড়ির কাছেই রয়েছে মিশ্র পাড়া। অভিযোগ, ওই পাড়ার একটি বাড়ির উঠোন থেকে শিশু চুরি হয়ে গেছে।  বৃহস্পতিবার সন্ধেবেলায় এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়।   

শিশুর মা মিতু কুমারী জানিয়েছেন, তাঁর আড়াই বছরের সন্তানকে বাড়ির উঠোনে বসিয়ে রেখে পাশের একটি দোকানে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে বাড়িতে এসে সন্তানকে খুঁজে পাননি। তাঁর অভিযোগ, কেউ বা কারা সকলের অলক্ষ্যে সন্তানকে চুরি করে নিয়ে চলে গেছে। প্রতিবেশী ও পরিবারের লোকজন অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও ওই শিশুটিকে পাননি। এর পরেই তাঁরা বাঁকড়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তবে সন্ধান পাওয়া যায়নি ওই শিশুর। পুলিশের পক্ষ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, একটি শিশু নিখোঁজ হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।


```