Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মায়ের মতোই বাবার স্নেহও দরকার, সন্তানের হেফাজত মামলায় বলল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : সন্তান থাকবে কার হেফাজতে? এই নিয়ে মামলা চলছিল বিবাহ বিচ্ছিন্ন এক নারী ও পুরুষের মধ্যে। এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, পাঁচ বছরের শিশুটি থাকবে মায়ের হেফাজতে। বাবা তার সঙ্গে দেখা করতে পারবেন মাসে দু’বার। হাইকোর্টের বিচারপতি

মায়ের মতোই বাবার স্নেহও দরকার, সন্তানের হেফাজত মামলায় বলল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 12 October 2019 10:47

দ্য ওয়াল ব্যুরো : সন্তান থাকবে কার হেফাজতে? এই নিয়ে মামলা চলছিল বিবাহ বিচ্ছিন্ন এক নারী ও পুরুষের মধ্যে। এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়েছিল, পাঁচ বছরের শিশুটি থাকবে মায়ের হেফাজতে। বাবা তার সঙ্গে দেখা করতে পারবেন মাসে দু’বার। হাইকোর্টের বিচারপতি বলেন, শিশুটির বয়স নেহাতই কম। এই বয়সে একমাত্র মা তার যথাযথ যত্ন করতে পারবেন। এর পরে শিশুটি বাবা যান সুপ্রিম কোর্টে। সেখানে হাইকোর্টের রায় বদলে দেওয়া হয়। শীর্ষ আদালত বলে, সন্তানের পক্ষে মায়ের ভালোবাসা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বাবার স্নেহও তার প্রয়োজন। সুতরাং বাবা যদি সন্তানকে কাছে রাখতে চান, তাঁর দাবি উড়িয়ে দেওয়া যায় না। তাঁকে সন্তানের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া যায় না। বিচারপতি দীপক গুপ্তের নেতৃত্বাধীন এক বেঞ্চ বলে, বাবা এবং মা, দু’জনেরই ভালোবাসা পাওয়ার অধিকার আছে সন্তানের। যে ব্যক্তি সন্তানকে কাছে রাখার অধিকার চেয়ে আবেদন করেছিলেন, তাঁর বাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। তিনি সুপ্রিম কোর্টে বলেন, বাবাকে সন্তানের সঙ্গে দেখা করতে বাধা দেওয়া যায় না। সুপ্রিম কোর্ট তাঁর সঙ্গে একমত হয়। বিচারপতিরা বলেন, বাবা-মায়ের ঝগড়ায় কোনও শিশুর ক্ষতি হওয়া উচিত নয়। সে যেন দু’জনের কারও স্নেহ থেকে বঞ্চিত না হয়। পরে তাঁরা পারিবারিক আদালতকে নির্দেশ দেন, সন্তানের সঙ্গে তার বাবাকে নিয়মিত দেখা করতে দিতে হবে। শিশুটি যেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। এর পাশাপাশি বিচারপতিদের বেঞ্চ গাজিয়াবাদ ফ্যামিলি কোর্টকে বলে, শিশুটির স্কুলে যখন ছুটি থাকবে, তখন সে যাতে বাবার সঙ্গে থাকতে পারে, তারও ব্যবস্থা করতে হবে। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা... https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%90%e0%a6%b6-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%93-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%97%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c-2/

```