
শেষ আপডেট: 1 March 2023 09:27
দ্য ওয়াল ব্যুরো: ছোট ছোট দুই শিশুকে দোতলা থেকে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল (child murder) প্রতিবেশী যুবকের বিরুদ্ধে! এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ বছরের ছেলেটির। ৪ বছরের মেয়ে লড়ছে হাসপাতালে। জানা গেছে, শনিবার ঠানের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত আসিফকে।
পুলিশ জানিয়েছে, গত শনিবার দুই ভাইবোন মিলে খেলছিল ঘরের সামনেই। তখনই আচমকা এমন কাণ্ড করে বসে আসিফ। বাচ্চাদু'টিকে তুলে ছুড়ে ফেলে দেয় দোতলা থেকে! ছেলেটি সঙ্গে সঙ্গেই মারা যায়। গুরুতর আহত মেয়েটি কোনও রকমে ঘরে গিয়ে বাবা-মাকে জানায় এই কাণ্ড। মৃত শিশুর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।
স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত আসিফ এবং তার স্ত্রী পাশের বাড়িতেই থাকে। কিন্তু কেন এমন ঘটনা আসিফ ঘটাল, তা এখনও স্পষ্ট নয়। ওই দম্পতির নিজেদের কোনও সন্তান নেই। প্রায়ই তাদের মধ্যে ছোটোখাটো নানা বিষয় নিয়ে ঝামেলাও লেগেই থাকত। তবে ওই বাচ্চাদু'টির মায়ের সঙ্গে আসিফের স্ত্রীর সম্পর্ক ভালই ছিল। তা অবশ্য ভাল চোখে দেখত না বাচ্চা দু'টির বাবা। সেই জন্যই কি এমন ভয়ানক প্রতিশোধ, তদন্ত করে দেখছে পুলিশ।
খাবার ডেলিভারির ব্যাগে আস্ত মমি! ধরা পড়তেই অভিযুক্তের দাবি, ‘ও আমার প্রেমিকা’