Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লকডাউনে অস্থির শিশুমন, বাচ্চাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে কী প্রভাব ফেলছে সমীক্ষা চালাল ক্রাই

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের প্রকোপে ভয়ঙ্কর স্বাস্থ্য বিপর্যয়ের মুখোমুখি মানুষ। একদিকে সংক্রামক অসুখ, অন্যদিকে স্বাস্থ্য সঙ্কটকে ঠেকাতে দেশজোড়া লকডাউন। প্রায় বাধ্য হয়েই এই বন্দি জীবনকে মেনে নিতে হয়েছে। লকডাউনে এই বন্দি জীবনের সবচেয়ে খারা

লকডাউনে অস্থির শিশুমন, বাচ্চাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে কী প্রভাব ফেলছে সমীক্ষা চালাল ক্রাই

শেষ আপডেট: 18 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের প্রকোপে ভয়ঙ্কর স্বাস্থ্য বিপর্যয়ের মুখোমুখি মানুষ। একদিকে সংক্রামক অসুখ, অন্যদিকে স্বাস্থ্য সঙ্কটকে ঠেকাতে দেশজোড়া লকডাউন। প্রায় বাধ্য হয়েই এই বন্দি জীবনকে মেনে নিতে হয়েছে। লকডাউনে এই বন্দি জীবনের সবচেয়ে খারাপ প্রভাব পড়েছে শিশু ও কমবয়সীদের উপরে। দৌড়ঝাঁপ, খেলাধূলা বন্ধ, পড়াশোনাও চলছে থেমে থেমে, আনন্দ-হুল্লোড় এক অজানা ভয়ের জন্য বন্ধ হয়ে গেছে। এই লকডাউন শুধু পারিপার্শ্বিক পরিবেশ নয়, শিশুদের শরীর ও মনের উপরেও ছাপ ফেলেছে, এমনটাই বলছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। প্রভাব কতটা গভীরে পৌঁছেছে জানতে অনলাইন সমীক্ষা চালিয়েছে ‘চাইল্ড রাইটস অ্যান্ড ইউ’ (CRY)। দেশের ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই অনলাইন সমীক্ষা চালিয়েছে ক্রাই। ১১০০ অভিভাবকের মতামতের ভিত্তিতে এই সমীক্ষার রিপোর্ট সামনে আনা হয়েছে গত ১২ মে। লকডাউন ও করোনা সংক্রমণ শিশুমনে কেমন প্রভাব ফেলেছে জানতে শিশুরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানীদের নিয়ে একটি প্যানেল তৈরি করেছে ক্রাই। এই প্যানেলে রয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল বোর্ড অব নিউট্রিশন অ্যান্ড হেলথের ডাক্তার রাজ ভাণ্ডারি, ইগনু-র চাইল্ড ডেভেলপমেন্ট বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক রেখা শর্মা সেন, শিশু নিরাপত্তা বিষয়ক কমিটির বিশেষজ্ঞ স্বাগতা রাহা ও ইউনিসেফের (উত্তরপ্রদেশ) এডুকেশন অফিসার রুবিনা মাইতি। ক্রাই-এর সিইও পুজা মারওয়াহা বলছেন, লকডাউনের এই পরিস্থিতিতে শিশুদের জন্য কোনও বিশেষ ব্যবস্থা করা হয়নি। বিশেষত প্রত্যন্ত এলাকার শিশুরা বিপন্ন। খাদ্য, পুষ্টি, শিক্ষা সবকিছুতেই প্রভাব পড়েছে শিশুদের উপরে। তাদের মানসিক স্বাস্থ্যও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সমীক্ষা বলছে, লকডাউনের কারণে শিশুদের মেডিক্যাল চেকআপ থমকে গেছে অনেক জায়গাতেই। তাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়ানোর মতো স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়নি অনেক জায়গাতেই। এই ঘাটতি বেশি দেখা গেছে উত্তরের রাজ্যগুলিতে (৩১%), এর পরেই আছে দক্ষিণের রাজ্যগুলি (২৭%)। কোভিড সংক্রমণের খারাপ প্রভাব পড়েছে ৩-৫ বছর বয়সী শিশুদের উপরে, বোধশক্তি তৈরি হয়েছে যাদের এমন কিশোর-কিশোরীদের মনেও এক অজানা ভয় বাসা বেঁধেছে। বাইরে বের হতে না পারা, ছুটোছুটি, খেলাধূলা, স্কুল, টিউশন বন্ধ থাকায় মানসিকভাবে বিপর্যস্ত কমবয়সীরা। ক্রাই-এর রিপোর্ট বলছে, লকডাউনের প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রেও। অভিভাবকদের মতামত নিয়ে জানা গেছে, স্কুল বা টিউশনের পরিবেশে যে পড়াশোনা হত, বাড়িতে সেটা একেবারেই হয় না। তাছাড়া সারাদিন বন্দি জায়গায় থাকতে থাকতে পড়াশোনার আগ্রহও ক্রমশই কমছে শিশু ও কম বয়সীদের মধ্যে। এই প্রভাব সবচেয়ে বেশি উত্তরের রাজ্যগুলিতে প্রায় ৮৭%, এবং দক্ষিণে ৫৬%। বাইরের খেলাধূলার রাস্তা পুরোপুরি বন্ধ থাকায় টিভি বা অনলাইন গেমে আসক্তি বেড়েছে বাচ্চাদের। মোবাইলে গেম, অনলাইনে ভিডিও গেম, কার্টুন, সিনেমা, ইন্টারনেট ইত্যাদিতে ক্রমশই ডুবে যাচ্ছে শিশু ও কিশোর মন। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম প্রান্তে সমীক্ষা চালিয়ে দেখা গেছে ৪০% পরিবার থেকেই এমন অভিযোগ এসেছে। বাবা, মায়েরা বলছেন গল্প, আড্ডা বা সৃজনশীল কাজের থেকে ডিজিটাল মাধ্যমেই বেশি সময় কাটাচ্ছে বাচ্চারা। ক্রাই-এর সিইও পূজা মারওয়াহা বলছেন, “লকডাউনের পরিবেশেও বাচ্চাদের শরীর ও মন সুস্থ্য রাখতে কী করতে হবে তার উপায় বার করতে হবে আমাদের। চার দেওয়ালে মধ্যে থাকার যৌক্তিকতা কী সেটা সহজভাবে বোঝাতে হবে। পাশাপাশি জোর দিতে হবে শিশুদের মানসিক স্বাস্থ্যের দিকেও। ভয় বা আতঙ্ক নয়, সৃজনশীল কাজের মাধ্যমে শিশুদের হাসিখুশি জীবনে ফিরিয়ে আনতে হবে।” যতদিন মুক্ত পরিবেশে বের হওয়ার সুযোগ মিলছে না, ততদিন এই উদ্যোগ নিতে হবে অভিভাবকদেরই। পরিস্থিতি স্বাভাবিক হলে, শিশুদের আবার আগের রুটিনে ফিরিয়ে আনার দায়িত্বও নিতে হবে, এমনটাই বলছেন শিশু বিশেষজ্ঞরা।

```