
শেষ আপডেট: 24 March 2023 06:14
দ্য ওয়াল ব্যুরো: ১০ বছরের নাবালিকাকে গণধর্ষণ (gangraped) করার অভিযোগ উঠল স্কুলেরই পিয়ন-সহ ৩ কর্মীর বিরুদ্ধে! দিল্লির এমসিডি স্কুলের এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকমহলে।
জানা গেছে, গত ১০ বছর ধরে ওই বিদ্যালয়ে কর্মরত ৫৪ বছরের পিয়ন। সেই কারণেই ১৬ মার্চ শিশুটির সঙ্গে এই ঘটনা ঘটলেও বিদ্যালয় কর্তৃপক্ষ তা পুলিশের গোচরে আনে বুধবার। এরপরেই পিয়নকে বরখাস্ত করা হয়েছে বিদ্যালয় থেকে। পাশাপাশি, আটক করা হয়েছে বাকি ৩ সঙ্গীকেও।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন নিগৃহীতা শিশুটি স্কুলের বাইরে দাঁড়িয়ে ছিল অভিভাবকের অপেক্ষায়। সেই সময়ে, অভিযুক্ত ঘুমের ওষুধ ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে তাকে, এবং নিজের সঙ্গীদের ডেকে ঘটায় এই ঘটনা। এরপরই আতঙ্কে স্কুল যাওয়া বন্ধ করে ওই শিশু। ঘটনার আতঙ্কের রেশ এখনও ছেড়ে যায়নি শিশুটিকে।
শিশুটির পরিবার এই মুহূর্তে শিশুটিকে নিয়ে শহরের বাইরে চলে গিয়েছেন। জানা গেছে, ঘটনার পরের দিন পরীক্ষায় বসতে পারেনি সে। তারপরই বিদ্যালয় সূত্রে যোগাযোগ করা হয় তার মা ও দাদার সঙ্গে। তখনই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার।
রাহুলের সাজায় বিজেপির নীরবতায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে কংগ্রেস